সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

৭৮ বছর বয়সে জীবনসঙ্গী বেছে নিলেন বীর মুক্তিযোদ্ধা

  |   বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৪৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৭৮ বছর বয়সে জীবনসঙ্গী বেছে নিলেন বীর মুক্তিযোদ্ধা

বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির। বয়স ৭৮ বছর। এতদিনও অবিবাহিত ছিলেন। কখনো বিয়ে করবেন না বলে অনঢ় ছিলেন। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। অবশেষে করলেন বিয়ে। শেষ বয়সে জীবনসঙ্গী হিসেবে ৪০ বছরের মিনা আক্তারকে বেছে নিলেন এ বীর মুক্তিযোদ্ধা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দেড় লাখ টাকা দেনমোহরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে বিয়ে হয় তাদের। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সরকারের দেওয়া বীর নিবাসে কনেকে নিয়ে গেছেন নুরুল হক।

কনে মিনা আক্তার জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ভাসা গ্রামের বাসিন্দা। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গোলাপ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছিল। তার প্রথম স্বামী দুই ছেলে ও দুই মেয়ে রেখে চার বছর আগে মারা যান। এরপর থেকে সেখানেই বসবাস করতেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক আচারগাঁও ইউনিয়নের বাসিন্দা। সাত ভাইয়ের মধ্যে তিনি ৪ নম্বর। দীর্ঘদিন ধরে তার ভাইয়েরা তাকে বিয়ে করার জন্য বলে আসছিলেন। তবে, তিনি বিয়ে করবেন না বলে অনঢ় ছিলেন। ৭৮ বছসে এসে তিনি বিয়েতে সম্মতি দেন। মীনা আক্তারের সন্তানদের সম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন।

৭৮ বছর বয়সে জীবনসঙ্গী বেছে নিলেন বীর মুক্তিযোদ্ধা

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বলেন, ‘অনেকদিন ধরে পরিবারের লোকজন ও সহযোদ্ধারা বিয়ের জন্য বলে আসছিলেন। তাই, শেষ বয়সে জীবনসঙ্গী হিসেবে একজনকে বেছে নিলাম।’

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির বলেন, দীর্ঘদিন ধরে তাকে বিয়ে করানোর জন্য চেষ্টা করে আসছি। সম্প্রতি তিনি রাজি হন। এ বিয়ে করানোর মধ্য দিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। এখন নুরুল হক একজন পরিপূর্ণ ব্যক্তি। তার জন্য দোয়া রইলো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস