সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

হবিগঞ্জে ৬১ হাজার পিস ইয়াবাসহ ২ নারী আটক

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৭২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জে ৬১ হাজার পিস ইয়াবাসহ ২ নারী আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে ৬১ হাজার পিস ইয়াবাসহ ২ নারীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতদেরকে বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার রাত ১০টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মাহোম্মদ উল্লাহ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই নারীকে আটক করে। এ সময় তাদের তল্লাশী করে তাদের নিকট থেকে বিপুল পরিমাণ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। পরে তাদেরকে হবিগঞ্জ ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়।

আটককৃতরা মাদারীপুর জেলার লক্ষিপুর গ্রামের নাহিদা আক্তার (৩৩) ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বালিউড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের মেয়ে শাহিনা বেগম (৪০)।

তিনি আরও জানান, সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে এ দুই নারী ইয়াবাসহ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। তবে তাদের মূল গডফাদারদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। তাদের ধরতে পারলে ইয়াবার উৎস ও কোন পথ দিয়ে এসব মাদক বাংলাদেশে আসছে তা বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস