মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন : ফাহাদ চৌধুরী

সম্পাদকীয়   |   রবিবার, ১৮ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৮৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন : ফাহাদ চৌধুরী

বঙ্গবন্ধুর দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তি অর্জন করেছে। একটি গর্বিত জাতি স্বতন্ত্র পরিচয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর যে দুর্লভ সম্মান বাঙালি পেয়েছে, তার জন্য সমগ্র জাতি তাঁর প্রতি চিরকৃতজ্ঞ ও চিরঋণী। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন।

অনলাইন গণমাধ্যম ২৪ টুডে নিউজের সম্পাদক ও প্রকাশক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী (ফাহাদ) শোকাবহ মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের ১৬ জন সদস্য , আত্মীয়-স্বজন ও মহান মুক্তিযোদ্ধে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক বার্তায় বলেন, পৃথিবীর বুকে বাংলাদেশ নামের যে দেশ আমরা পেয়েছি, তাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আমরা মনে করি। সেই সঙ্গে কিছু কুলাঙ্গারের কৃতঘ্ন আচরণের লজ্জাও আমাদের তাড়া করবে সারাজীবন।

এই লজ্জা থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর আহ্বান অনুসারে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাসহ দেশকে নিরাপদ আবাস হিসেবে গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে সবারই কাজ করা উচিত বলে আমরা মনে করি। ‘শোকের মাসে ১৫ আগস্ট আমাদের চেতনায় শক্তি সঞ্চার করে আর এই শোকের মাস আসলে জঙ্গিবাদ, নাশকতা, সাম্প্রদায়িক অপশক্তি গুলো সক্রিয় হয়ে ওঠে। একদিকে আমাদের হারানোর বেদনা, আবার নতুন করে হারানোর সেই শঙ্কা আমাদের মধ্যে শিহরণ সঞ্চারণ করে’।

সেইসঙ্গে আগস্ট মাসেই প্রধানমন্ত্রী শেষ হাসিনার উপরে নারকীয় গ্রেনেড হামলার স্মৃতিও মনে করিয়ে দেয়। আগস্টের সেই অপূরণীয় ক্ষতি থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে জাতি ঘুরে দাঁড়ানোর চেষ্টায় অগ্রসরমান। সেই ধারার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পিতা ও পরিবারের হত্যাকারীদের প্রতিহিংসার দৃষ্টিতে না দেখে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় বিচার সম্পন্ন করে তিনি সৃষ্টি করেছেন দৃষ্টান্ত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস