বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সিলেটের ৪ যুবক ইয়াবাসহ নরসিংদীতে গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি   |   বুধবার, ০১ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ৪৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটের ৪ যুবক ইয়াবাসহ নরসিংদীতে গ্রেপ্তার

পাচারের সময় ২৭ হাজার পিস ইয়াবাসহ সিলেটের যুবককে নরসিংদীতে গ্রেপ্তার করেছে পুলিশ। পাচারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮১ লক্ষ টাকা।

সোমবার (২৯ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের জেলার সদর থানা এলাকার ভাগদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মাইক্রোবাস, সাতটি মোবাইল সেট ও একটি সাউন্ড বক্স জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের বিশ্বনাথ থানার পাঠাকুইন গ্রামের জাবেদ আলীর ছেলে মো. আজির উদ্দিন (২৭), তার সহকারী একই থানার মুফতিরগাঁও গ্রামের সানুর আলীর ছেলে মো. মিনার (২১), মাইক্রোবাস চালক সিলেটের মোগলাবাজার থানার মাইজবাগ গ্রামের মো. নূর মিয়ার ছেলে মো. আজাদ মিয়া (৩৪) ও একই থানার শেখপাড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মাইক্রোবাস চালক মো. নোমান আহম্মেদ বকুল (৩২)।

মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর থানা এলাকার ভাগদী এলাকায় মোল্লা স্পিনিং সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি করে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা ইয়াবা পাচারের জন্য সিলেট থেকে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের ভৈরব হয়ে নরসিংদী প্রবেশ করছিল। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস