সোমবার ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত ভূমধ্যসগরে নিখোঁজ সন্তানদের অপেক্ষায় মা-বাবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত কুলাউড়ায় গ্রেপ্তার হওয়া জান্নাতুল ফেরদৌস বড়লেখায়ও ছাত্রলীগের মিছিলে অংশ নেন
Advertise with us

সিলেটের সাবেক ডিআইজি মিজানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ

নিউজ ডেস্ক   |   বুধবার, ১০ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ১১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটের সাবেক ডিআইজি মিজানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ

ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে পুলিশের বিতর্কিত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

দুদকের পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ ফানাফিল্ল্যাহ ঘুষ লেনদেনের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় ডিআইজি মিজানুর রহমানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন।

শুনানি শেষে আগামী ১৫ জুলাই ডিআইজি মিজানুর রহমানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য এ আদেশ দেন আদালত।

একই সঙ্গে আদালত আদেশের অনুলিপি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার বরাবর পাঠানোর নির্দেশ দিয়েছেন। দুদক সূত্র গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, গত ১ জুলাই ডিআইজি মিজান হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। হাইকোর্ট জামিন আবেদন নাকচ করে ডিআইজি মিজানকে পুলিশের হাতে তুলে দেন।

পরদিন ২ জুলাই শাহবাগ থানা পুলিশ ডিআইজি মিজানুর রহমানকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে উপস্থাপন করে। ওইদিন মিজানুর রহমানের পক্ষে জামিন আবেদনও করা হয়।

শুনানি শেষে আদালত ডিআইজি মিজানের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

সৌজন্যে : যুগান্তর

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস