বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে লাঙল দিয়ে হাল চাষ

  |   সোমবার, ০৩ মে ২০২১   |   প্রিন্ট   |   ৮৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে লাঙল দিয়ে হাল চাষ

ডেস্ক রিপোর্ট:: সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে জমিতে লাঙল দিয়ে হাল চাষ। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে কৃষকদের জীবনে এসেছে নানা পরিবর্তন। আর সেই পরিবর্তনের ছোঁয়াও লেগেছে কৃষিতে। তাই তো কৃষি ছোঁয়ায় দেখা যায় বেশ পরিবর্তন। তাই আর সকালে কাঁধে লাঙল-জোয়াল আর জোড়া গরুর দড়ি হাতে নিয়ে মাঠে যেতে আর দেখা যায় না কৃষকদের। ফলে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য লাঙল দিয়ে হাল চাষ।

লাঙল, জোয়াল কৃষিপ্রধান বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। আধুনিকতার সঙ্গে সঙ্গে হাল চাষের পরিবর্তনে এখন ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হয়। এক সময় দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বাণিজ্যিকভাবে কৃষক গরু পালন করত হাল চাষ করার জন্য। আবার কিছু মানুষ গবাদিপশু দিয়ে হাল চাষকে পেশা হিসেবে বেছে নিয়ে ছিলেন। আবার অনেকে তিল, সরিষা, কলাই, আলু চাষের জন্য ব্যবহার করতেন।

নিজের সামান্য জমির পাশাপাশি অন্যের জমিতে হাল চাষ করে তাদের সংসারের ব্যয়ভার বহন করত। হালের গরু দিয়ে দরিদ্র মানুষ জমি চাষ করে ফিরে পেত তাদের পরিবারের সচ্ছলতা। আগে দেখা যেত কাকডাকা ভোরে কৃষক গরু, লাঙল, জোয়াল নিয়ে মাঠে বেড়িয়ে পড়ত। এখন আর চোখে পড়ে না গরুর লাঙল দিয়ে চাষাবাদ। জমি চাষের প্রয়োজন হলেই অল্প সময়ের মধ্যেই পাওয়ার টিলারসহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে চালাচ্ছে জমি চাষাবাদ। তাই কৃষকরা এখন পেশা বদলি করে অন্য পেশায় ঝুঁকছেন। ফলে দিন দিন কমে যাচ্ছে গরু, লাঙল, জোয়াল দিয়ে জমিতে হাল চাষ।

রাজশাহী শহর থেকে উত্তরে প্রায় ৩৭ কিলোমিটার দূরে নওগাঁর মান্দার তেঁতুলিয়া ইউনিয়ন। সেখান থেকে মান্দা সদরে যাওয়ার পথে এমনই একটি দৃশ্য চোখে পড়ে। তেঁতুলিয়া ইউনিয়নের সরদার পাড়া গ্রামের কৃষক বাবুল হোসেন রাজশাহী পোস্টকে বলেন, ছোট বেলায় হাল চাষের কাজ করতাম। বাড়িতে হাল চাষের বলদ গরু ছিল ২-৩ জোড়া থাকত। চাষের জন্য দরকার হতো ১ জোড়া বলদ, কাঠ লোহার তৈরি লাঙল, জোয়াল, মই, লরি (বাঁশের তৈরি গরু তাড়ানোর লাঠি), গরুর মুখে টোনা ইত্যাদি।

বাবুল হোসেন বলেন, আগে গরু দিয়ে হাল চাষ করলে জমিতে ঘাস কম হতো। অনেক সময় গরুর গোবর জমিতে পড়ত, এতে করে জমিতে অনেক জৈবসার হতো। ক্ষেতে ফলন ভালো হতো। এখন নতুন নতুন মেশিন এসেছে সেই মেশিন দিয়ে এখানকার লোকজন জমি চাষাবাদ করে।

তিনি আরও বলেন, জমি ভেদে বিঘা প্রতি ৬০০ থেকে ৮০০ টাকা হাল চাষ করে নিই। তবে অনেকে মেশিন দিয়ে জমি চাষ করার ফলে এখন আর আগের মতো কেউ জমিতে হাল চাষ করে নেয় না। যেসব জমিতে পাওয়ার টিলার যেতে সমস্যা সেসব জমিতে শুধু হাল চাষ করে। আমাদের টাকা নেই মেশিন কিনে জমি চাষ করার, তাই এখনো গরু, লাঙল, জোয়াল নিয়ে জমিতে হাল চাষ করি এবং এখনো সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে।

একই উপজেলার কৃষক রহিম উদ্দিন, দিয়ানূচ আলী, আতাবুল ও জয়নাল হোসেনসহ আরও কৃষকরা জানান, গরুর লাঙল দিয়ে প্রতিদিন প্রায় ৪৪ শতাংশ জমি চাষ করা সম্ভব। আধুনিক যন্ত্রপাতির থেকে গরুর লাঙলের চাষ গভীর হয়। জমির উর্বরতা শক্তি বৃদ্ধি ও ফসলের চাষাবাদ করতে সার, কীটনাশক সাশ্রয় পায়।

মান্দা উপজেলার কৃষি অফিসার মোছা: শায়লা শারমিন রাজশাহী পোস্টকে বলেন, আধুনিক প্রযুক্তির ভিড়ে এবং সময়ের ব্যবধানে লাঙল দিয়ে হাল চাষ এখন নেই বললেই চলে। যেহেতু অল্প খরচে কম সময়ের ব্যবধানে ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে পারছে। সেহতেু কৃষকরা যান্ত্রিক প্রযুক্তিকর মাধমে জামি চাষে বেশি ঝুঁকছেন। কিছু জমি চাষের ক্ষেত্রে পাওয়ার টিলার দিয়ে জমি চাষের পর গরু দিয়ে মই দেওয়া হয়। সেক্ষেত্রে গরু দিয়ে জমিতে মই দেওয়া দেখা যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস