বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

লাউয়াছড়ায় বিপন্ন প্রজাতির চিতা বিড়াল অবমুক্ত

নিজস্ব প্রতিনিধি   |   শনিবার, ২৪ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৩৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লাউয়াছড়ায় বিপন্ন প্রজাতির চিতা বিড়াল অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি বিপন্ন প্রজাতির চিতা বিড়াল অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে চিতা বিড়ালটিকে লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টার থেকে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে সুনামগঞ্জ থেকে এই চিতা বিড়ালের বাচ্চা উদ্ধার করে মৌলভীবাজারে নিয়ে আসে বনবিভাগ । দীর্ঘদিন লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রেখে সেবা যত্ন করে বড় করার পর অবশেষে এই চিতা বিড়ালকে শুক্রবার বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সারোয়ার , লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, লাউয়াছড়া জীব বৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম-আহ্ববায়ক শামছুল হক প্রমুখ।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, আমরা রেসকিউ সেন্টারে রেখে প্রয়োজনীয় সেবা দিয়ে বড় করেছি। সে নিজে নিজে বেঁচে থাকার জন্য উপযোগী হয়ে গেছে বলে বনে অবমুক্ত করা হয়েছে। রেসকিউ সেন্টারে চিতা বিড়ালটিকে নিয়মিত কোয়েল পাখি, মাছসহ বিভিন্ন খাবার দেওয়া হত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস