সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

রাস্তা সংস্কার করলেন গ্রামবাসী

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ৭৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাস্তা সংস্কার করলেন গ্রামবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের নসরতপুরের একটি রাস্তা বেহাল। তাই বিগত কয়েকবছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ হাজারও মানুষ আসা-যাওয়া করেন। বার বার জনপ্রতিনিধিদের কাছে গিয়েও রাস্তাটির কাজ করানো সম্ভব না হলে গ্রামবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছিল।

অবশেষে পশ্চিম নছরতপুরের মুরুব্বী ও যুবকদের উদ্যোগে রাস্তাটি সংস্কার করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) ও আজ বুধবার (১ জুলাই) দুইদিনে পশ্চিম নছরতপুর গ্রামের মুরুব্বী ও যুবকরা মিলে রাস্তাটি সংস্কার করেছেন।

পশ্চিম নসরতপুর গ্রামের শেখ সজীব বলেন, ‘গত ৫ বছর ধরে পশ্চিম নছরতপুরের রাস্তাটি বেহাল। এটি দেখার যেন কেউ নেই। গ্রামবাসী বার বার জনপ্রতিনিধিদের কাছে গেছেন রাস্তাটি সংস্কারের জন্য। কিন্তু কে শোনে কার কথা! নির্বাচন এলে সবাই ভোটের জন্য আসেন, প্রতিশ্রতি দেন রাস্তা করে দেবেন। আর নির্বাচন গেলে কোনো খবর রাখেন না। তাই এলাকার যুবকরা মিলেই রাস্তা সংস্কারের চেষ্টা করেছি।’

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তানভীর আহমেদ সফিক জানান, উক্ত রাস্তাটি নূরপুর কাঁঠালতলী থেকে শরিফাবাদ স্কুল পর্যন্ত নতুন করে ঢালাই করা হবে। তাই সংস্কার করা হচ্ছে না। খুব দ্রুত এই রাস্তাটি ঢালাই করা হবে বলে আশ্বাস দিয়েছেন সাংসদ এডভোকেট মো. আবু জাহির।

নুরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক বলেন, ‘আমি কিছুদিন ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্বপালন করছি। এই রাস্তাটির অবস্থা যে খারাপ আমি জানি। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস