মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

রবীন্দ্র স্মরণে সিলেটে আসছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৬০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রবীন্দ্র স্মরণে সিলেটে আসছেন শেখ হাসিনা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একশ’ বছর আগে সিলেটে এসেছিলেন। তাঁর আগমনের শতবর্ষ পূর্তিতে আগামী নভেম্বরে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটে বরীন্দ্র শতবর্ষ স্মরণ উৎসব। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণ উৎসব পর্ষদের আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জানানো হয়, ৭ ও ৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে দুই দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, উৎসবের মূল অনুষ্ঠান ছাড়াও ১ নভেম্বর থেকে সিলেটে রবীন্দ্র শতবর্ষ স্মরণ উৎসবের বিভিন্ন কর্মসূচি শুরু হবে।

সভাপতির বক্তব্যে আবুল মাল আবদুল মুহিত বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি সাহিত্য ও সংস্কৃতির সিংহপুরুষ। তাঁর রচনাবলীর মাধ্যমে বিশ্ব সাহিত্যে বাঙালির এক সুমহান আসন দখল করে আছে। সাহিত্য-সংস্কৃতির এই মহাপুরুষ শতবর্ষ আগে সিলেট সদরে এসেছিলেন। এ উৎসব সফলভাবে আয়োজনের তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের যুগ্ম আহ্বায়ক ও মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস