মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

মৌলভীবাজার জেলার নতুন এডিসি তানিয়া সুলতানা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৬৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজার জেলার নতুন এডিসি তানিয়া সুলতানা

মৌলভীবাজারের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি ) হিসেবে যোগ দিচ্ছেন সিলেটের কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা। আগামী সপ্তাহের দিকে তিনি নতুন কর্মস্থলে যোগ দিতে পারেন বলে জানা গেছে।

মঙ্গলবার  রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়, মাঠ প্রশাসন শাখার-২ এর সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তানিয়া সুলতানাকে উপজেলা নির্বাহী অফিসার থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।

সদ্য পদোন্নতিপ্রাপ্ত তানিয়া সুলতানা ২২ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে বলেন, উর্ধতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী মৌলভীবাজারে নতুন কর্মস্থলে যোগ দেবো। তিনি বলেন, ‘মৌলভীবাজার প্রাকৃতিক সম্পদে ভরপুর পর্যটন জেলা। সাধ্যানুযায়ী জেলার উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার পদোন্নতি হওয়ায় বুধবার দিনভর তার কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সূধীজন ও সরকারী কর্মকর্তা কর্মচারীরা তার সাথে সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য তানিয়া সুলতানা ২০১৭ সালে ৮ অক্টোবর কানাইঘাটে যোগদান করেন। ২৫ আগস্ট কানাইঘাটে শেষ কর্মদিন হিসেবে কাজ করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস