
| সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট | ৪৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে

মৌলভীবাজারে যোগদান করছেন অতিরিক্ত জেলা প্রশাসক বেগম তানিয়া সুলতানা ।যোগদান উপলক্ষে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন ও জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুনুর রশীদ।
২৮তম বিসিএসে উত্থীর্ণ হন তিনি। তানিয়া সুলতানার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জননী। তার স্বামী মোঃ মাহবুবুল আলম অতিরিক্ত পুলিশ সুপার ।
গত ২০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়, মাঠ প্রশাসন শাখার-২ এর সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তানিয়া সুলতানাকে নির্বাহী কর্মকর্তা থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি করা হয়েছে।
