মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

মৌলভীবাজারে ৪টি হাসপাতালে নানা অনিয়ম, জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি   |   বুধবার, ২১ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে ৪টি হাসপাতালে নানা অনিয়ম, জরিমানা

মৌলভীবাজার :: মৌলভীবাজারের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। কাল মঙ্গলবার এ অভিযান শুরু হয়। অভিযান চলে আজ বুধবারও। অভিযানে চারটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার মৌসুমি আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে লাইসেন্স, চিকিৎসক, ডিপ্লোমাধারী নার্স না থাকাসহ বিভিন্ন অনিয়মে মেরি স্টোপসকে ৩ হাজার টাকা, লেক ভিউ প্রাইভেট হাসপাতালকে ৫ হাজার টাকা, নুরজাহান হাসপাতালকে ৫ হাজার টাকা এবং জেনারেল প্রাইভেট হাসপাতালকে ৮ হাজার টাকা জরিমানা করা। এছাড়া আরও ১০টি প্রতিষ্ঠান পরিদর্শন করে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার আলম, তানজিলা সিদ্দিকা, সিভিল সার্জন শাহজাহান কবীর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, বিএমএ সভাপতি ডা. সাব্বির আহমদ খান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস