রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

মোবাইল ফোন ও টাকা নেওয়ার অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার

  |   সোমবার, ২৯ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৩২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোবাইল ফোন ও টাকা নেওয়ার অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার

হবিগঞ্জের মাধবপুরে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোবাইলফোন জব্দ ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আক্তার হোসেন।

ওই দুই পুলিশ কর্মকর্তা হলেন মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম।

পুলিশ সুপার বলেন, তাদের বিরুদ্ধে একজনের কাছ থেকে মোবাইলফোন বা টাকা-পয়সা নিয়েছেন এমন অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে যাচাই-বাছাই চলছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারের আলী আহমদ আলতাফ অভিযোগ করেন, এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই আব্দুল হাকিম বৃহস্পতিবার (২৫ জুলাই) তার ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কয়েকটি মোবাইলফোন জব্দ ও ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা নেন। ঘটনাটি জানতে পেরে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি পুলিশ সুপারকে জানান। এর পরিপ্রেক্ষিতে শনিবার (২৭ জুলাই) রাতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস