শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

মিতু কর্মকারের ‘হয়তো…’

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৫৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিতু কর্মকারের ‘হয়তো…’

লেখাপড়ার জন্য বছরের বেশিরভাগ সময় মিতু কর্মকারকে থাকতে হয় ভারতের গুজরাটে। নিয়ম করে মন বসাতে হয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতে। যদিও মন তার পড়ে থাকে বাংলায়, বাংলা গানে।

সেই সূত্রে সাম্প্রতিক ছুটিতে দেশে ফিরে মিতু কণ্ঠে তুলেছেন নতুন একটি গান, অংশ নিয়েছেন ভিডিওতে। এ বছরে এটাই তার গাওয়া প্রথম গান। নাম ‘হয়তো…’।

হয়তো আমি তোমার সবচেয়ে কাছের মানুষ নই, তবুও জীবন দূরে দূরে থাকতে দিলো কই…। ঠিক যেন মিতুর মনের কথাটাই লিখে দিয়েছেন জয় শাহরিয়ার। সুরটাও বেঁধেছেন জয় নিজেই। মিতু কর্মকারকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে ভিডিওটাও বানালেন সেই একজনই, জয়।

গানটি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হলো।

মিতু বললেন, ‘এ বছর এটাই আমার প্রথম গান। কথাগুলো খুব মনে ধরেছে। সুরটাও বেশ সুন্দর। হয়তো ভিডিওটা সবার পছন্দ হবে না। তবে গানটা নিশ্চয়ই মনের খোরাক জোগাবে শ্রোতাদের। কারণ, গানটি ঠিক আমার মতো, অনেকটাই সাদামাটা, সুন্দর!’

মিতু কর্মকার ভারতের সংগীতের সবচেয়ে পুরনো বিদ্যাপীঠ গুজরাটের মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ে (এমএসইউ) হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের ওপর স্নাতক শেষ করে এখন স্নাতকোত্তর নিয়ে লেখাপড়া করছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস