শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

ভুলে আসা সরকারের মানবিক সহায়তার টাকা ফিরিয়ে দিলেন ছাত্রলীগ নেতা

  |   শনিবার, ০৮ মে ২০২১   |   প্রিন্ট   |   ৬৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভুলে আসা সরকারের মানবিক সহায়তার টাকা ফিরিয়ে দিলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক:: মোবাইল নম্বরের একটি ডিজিটের ভুলে করোনা মহামারিতে হতদরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রীর নগদ আর্থিক সহায়তার টাকা চলে আসে এক ছাত্রলীগ নেতার অ্যাকাউন্টে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতায় অবশেষে টাকা জমা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাউন্ট নাম্বারে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের আহ্বায়ক দেলোয়ার হোসেনের সঙ্গে।

দেলোয়ার হোসেন জানান, গত ৩ মে ভুলক্রমে সরকারের আর্থিক সুবিধার আড়াই হাজার টাকা তার নগদ অ্যাকাউন্টে ঢোকে। কিছুটা অবাক হয়ে যান, কেননা সরকারের সাহায্যপ্রার্থীর তালিকায় তার নামই ছিল না। এ ঘটনার পর থেকেই টাকার প্রকৃত পাওনাদার খুঁজতে শুরু করেন দেলোয়ার। বিষয়টি নিষ্পত্তির জন্য দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। প্রশাসনের দ্রুত পদেক্ষেপে এ টাকা দেলোয়ারের অ্যাকাউন্ট থেকে সরকারি কোষাগারে ফেরত আনা হয়।

কোভিড-১৯ এর ভয়াল বাস্তবতায় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঈদের আগে দেশের হতদরিদ্র্য ৩৫ লাখ পরিবারকে জন প্রতি আড়াই হাজার টাকা করে ৮৮০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ওই নেতা জানান, টাকার পরিমাণ খুব বেশি না হলেও সরকারের মানবিক এই সহায়তার উদ্যোগ কে সফল করার মানসিক তাড়না অনুভব করেন তিনি। টাকাটা সরকারি কোষাগারে ফেরত দিতে পেরে আমি ভীষণ আনন্দিত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস