বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ভারতকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক   |   বুধবার, ৩১ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৫৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ

আগের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছিল। টানা দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার তারা হারালো আরেক শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে। মঙ্গলবার বিলারকের টবি হায়ে ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত এক ম্যাচে ম্যান ইন ব্লুদের ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট তালিকায় এক নাম্বারে উঠে এসেছে টাইগার যুবারা।

এই জয়ে পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৭। পয়েন্ট তালিকায় তাদের ঠিক পরেই রয়েছে ভারত। আর সবার নিচে ইংল্যান্ড। ত্রিদেশীয় এই সিরিজে প্রতি দল আটটি করে ম্যাচ খেলবে। সেরা দুই দলের ফাইনাল হবে ১১ আগস্ট।

ভারতের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে ভারত ব্যাটিংয়ের সুযোগ পায় ৩৬ ওভার, ৫ উইকেট হারিয়ে দাঁড় করায় ২২১ রানের পুঁজি।

ভারতকে দারুণ শুরু এনে দেন ৪৪ রান করা কামরান ইকবাল। এরপর প্রাগনেশ কানপিলভার ৫৩ বলে ৬৯ আর ভারতীয় দলপতি ধ্রুব জুভেল ৬৬ বলে ৭০ রানের ঝড়ো ইনিংসে চ্যালেঞ্জিং পুঁজি পায় দলটি। বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি উইকেট নেন শরিফুল ইসলাম।

এরপর আবারও বৃষ্টি নামায় বাংলাদেশের যুবাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২১৮ রানের। শুরুতেই উইকেট হারালেও ঝড়ো সূচনা করে টাইগাররা। ৬ ওভারেই ১ উইকেটে ৪৭ রান তুলে ফেলে তারা। সপ্তম ওভারে এসে আউট হন মাহমুদুল হাসান (২০)।

ওপেনার পারভেজ ইমন মাত্র ৪০ বলেই ফিফটি তুলে নেন। তৃতীয় উইকেটে তৌহিদ হৃদয়ের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন তিনি। তবে এরপর দ্রুত তিনটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। টানা দুই ওভারের মধ্যে সাজঘরে ফিরে যান পারভেজ (৪৫ বলে ৫১), তৌহিদ (৩৭ বলে ৩০) এবং শাহাদাত হোসেন (১)।

পরের দায়িত্বটা বলতে গেলে একাই সেরেছেন দলের অধিনায়ক আকবর আলি। ১৭ বছর বয়সী এই ব্যাটসম্যান একপ্রান্ত আগলে রেখে দলকে একেবারে জয়ের বন্দর পর্যন্ত নিয়ে গেছেন। ৩৬ বলে ৪৯ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আকবর, যে ইনিংসটি তিনি সাজান ৫টি বাউন্ডারি আর ২টি ছক্কায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস