বুধবার ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

বড়লেখায় এবার কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ!

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৬৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড়লেখায় এবার কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ!

মৌলভীবাজারের বড়লেখায় নাজমা বেগম (১৯) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলার মুছেগুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নাজমা মুছেগুল গ্রামের আব্দুল আলীর মেয়ে। তিনি নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ থেকে এবছর এইসএসসি পরীক্ষায় পাশ করেছেন।

পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে নাজমা বেগম রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যান। ভোরে তিনি ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন। নামাজ শেষে পরিবারের সবার অগোচরে ঘরের পাশের একটি কাঁঠাল গাছের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন।

শুক্রবার সকাল ১০টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় নাজমার লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে বেলা আড়াইটায় লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত নাজমার পরিবার জানিয়েছে, তাদের পরিবারে আত্মহত্যার একটা ট্রেডিশন আছে। নাজমার বড় ভাইও বিষপানে আত্মহত্যা করেছেন। সে কারণে সেও আত্মহত্যা করতে পারে। প্রাথমিকভাবে আত্মহত্যার অন্য কোনো কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস