মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মুহিবুর রহমান মেয়র প্রার্থী হওয়ার গুঞ্জন

  |   শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মুহিবুর রহমান মেয়র প্রার্থী হওয়ার গুঞ্জন

বিশ্বনাথ প্রতিনিধি :

নবগঠিত সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২ নভেম্বর।ইতিমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে বিশ্বনাথ উপজেলা পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান প্রার্থী হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে মুহিবুর রহমান বলেন আমাকে বিভিন্ন সচেতন মহল মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করছেন।আমি তাদের সকলের আহ্বানকে সম্মান জানাচ্ছি।বিষয়টি নিয়ে আমি চিন্তা ভাবনা করছি।তবে,এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই।

এছাড়া বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মেয়র,৯টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে প্রায় শতাধিক প্রার্থী তৎপরতা শুরু করেছেন।নির্বাচনের দিনক্ষণ আরও ঘনিয়ে আসলে নিশ্চিত হওয়া যাবে শেষ পর্যন্ত কারা থাকবেন ভোটের লড়াইয়ে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর,মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর,প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২ নভেম্বর।প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এ পৌরসভা নির্বাচনে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

উল্লেখ্য,বিগত ২০১৯ সালের ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিশ্বনাথ পৌরসভা হিসেবে অনুমোদন পায়।বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান পৌরসভার প্রশাসকের দায়িত্বে আছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস