সোমবার ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কুলাউড়ায় ৬৯জন কৃতি শিক্ষার্থী পেল পৌরসভার মেধাবৃত্তি পুরস্কার মৌলভীবাজারে স্কুল ফিডিং কার্যক্রমে বাড়ছে শিক্ষার্থী উপস্থিতি ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম: প্রিয়ন্তি সিলেটে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, মানলেন বাণিজ্যমন্ত্রীও ২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল সিলেটে হামের উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃত্যু শপথের পর বড়লেখায় এমপি জহরত আদিব চৌধুরী, নেতাকর্মীদের উচ্ছ্বাস তুঙ্গে চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চুনারুঘাট
Advertise with us

বিক্রি হচ্ছে রাসায়নিক দিয়ে পাকানো অপরিপক্ক লিচু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বগুড়ার বাজারে বিক্রি হচ্ছে রাসায়নিক দিয়ে পাকানো অপরিপক্ক লিচু। মধুমাস জ্যৈষ্ঠ না পড়তেই শহরের বিভিন্ন বাজারে দেখা মিলছে লিচুর। এসব লিচুর বেশিরভাগই অপরিপক্ব। ক্রেতারা বলছেন, অপরিপক্ব এসব লিচুতে তেমন স্বাদ না থাকলেও, তা চড়া দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা বলেছেন, বাগান থেকে বেশি দামে পাইকারি কেনায় বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

বুধবার বগুড়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মৌসুমের আগেই বাজারে উঠতে শুরু করেছে লিচু। ভ্রাম্যমাণ দোকান বসিয়ে সবুজ ও হালকা লাল রঙের লিচু বিক্রি হচ্ছে। এসব লিচুর বেশিরভাগই অপরিপক্ব। বছরের নতুন ফল হিসেবে অনেক ক্রেতার নজরই লিচুর দিকে। ১০০ লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। ভরা মৌসুমের লিচুর তুলনায় এগুলো আকারে ছোট। অনেক ক্রেতাই শিশুদের আবদার মেটাতে এসব লিচু কিনছেন। এদিকে চিকিৎসকরা বলছেন, অপরিপক্ক লিচু খেলে স্বাস্থ্য ঝুঁকিসহ মারাত্মক শারীরিক সমস্যা হতে পারে।

বগুড়া শহরের স্টেশন সড়কের লিচু বিক্রেতা উজ্জ্বল বলেন, পরিপক্ক লিচু বাজারে আসতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। বাজারে এখন যেসব লিচু বিক্রি হচ্ছে, এগুলো নওগাঁ জেলার মহাদেবপুরের। তিনি বলেন, যেসব লিচু বাজারে আছে সেগুলো পুরোপুরি মিষ্টি না। কিছুটা টক-মিষ্টি স্বাদের।

বাজারে লিচু কিনতে আসা মনোয়ার হোসেন জানান, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব। তাই এসেছি নতুন ফল কিনতে। অন্যান্য ফল নিয়েছি আর সঙ্গে লিচুও নিয়েছি। তবে লিচুগুলো এখনো পরিপক্ব হয়নি। ১০০ লিচু কিনলাম ৩২০ টাকা দিয়ে। শুনেছি এসব লিচু অপরিপক্ক ও রাসায়নিক দিয়ে পাকানো।

আরেক ক্রেতা লাভলু মিয়া জানান, বাড়িতে বাচ্চারা লিচুর কথা বলেছে। তাই লিচু নিলাম। যদিও লিচুগুলো টক কিন্তু বাচ্চাদের জন্য শখ করে কিনেছি।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদ জানান, অপরিপক্ব কোনো ফলই খাওয়া উচিত নয়। লিচুর ক্ষেত্রে তো আরও সতর্ক থাকতে হবে। লিচু একটি সেনসিটিভ ফল। অপরিপক্ব লিচু অনেক সময় মেডিসিন দিয়ে পাকানো হয়। এসব ফল খাওয়ার ফলে পেটে খিঁচুনি বা ব্যথা হতে পারে। এমনকি এতে ক্যানসারের ঝুঁকিও থাকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস