বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

বিএনপির শীর্ষ পাঁচ নেতা ঢাকায় গ্রেপ্তার

  |   শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপির শীর্ষ পাঁচ নেতা ঢাকায় গ্রেপ্তার

টুডে নিউজ ডেস্ক::

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলের শীর্ষ পাঁচ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ ডিবি পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার শ্যামলী এলাকার একটি বাসা থেকে সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি টিম তাদের গ্রেপ্তার করেছে।জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার অন্য নেতারা হলেন,সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস,উপদেষ্টা রাশেদ কবীর চান্দু, যুগ্ম-সম্পাদক শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ গ্রেপ্তারের নিন্দা জানিয়ে নেতাদের মুক্তির দাবি করে বিবৃতি দিয়েছেন।

বিএনপির নেতা ও কর্মীদের এ গ্রেপ্তারে প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে।

শুক্রবার রাত ১১টার পর ডিবি পুলিশের এস আই মেহেদী হাসান বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয়টি জানান।

তিনি বলেন,গ্রেপ্তার নেতারা সরকারি কাজে বাধা,পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি।

বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর শহরের ইবি রোডস্থ পৌর মিলনায়তন চত্বরে সমাবেশ করে।সমাবেশের শেষের দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।ওই ঘটনায় ১২০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সূত্র : কালেরকন্ঠ

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস