সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

পেটে সন্তান নিয়ে মারা গেলেন আইনজীবী ভাষা

  |   বুধবার, ১৪ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৬৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেটে সন্তান নিয়ে মারা গেলেন আইনজীবী ভাষা

নিউজ ডেস্ক:: পেটে সন্তান নিয়ে মারা গেলেন করোনা আক্রান্ত আইনজীবী অ্যাডভোকেট কানিজ রেহনুমা ভাষা (৩৪)। আজ বুধবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৪টায় তিনি সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ভাষা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সহধর্মিণী কানিজ রেহনুমা ভাষা (৩৪) মৃত্যুবরণ করেছেন। তিনি পেশায় আইনজীবী, হাইকোর্টে কর্মরত ছিলেন। এছাড়াও ভাষা সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

ভাষা সুনামগঞ্জের প্রয়াত নেতা গোলাম রাব্বানীর বড় মেয়ে। তাঁর মা শামসুন্নাহার রাব্বানী শাহানা মৌলভীবাজার-সুনামগঞ্জ সংরক্ষিত নারী সাবেক সাংসদ।অল্প বয়সে তার এই মৃত্যুতে বড়লেখাসহ বিশিষ্টজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। ইতোমধ্যেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ সহ আরও অনেকে। এর আগে বড়লেখায় ভাষা রেহনুমা, মৌলভীবাজারের জেলা প্রশাসকসহ সকল করোনা রোগীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলও করা হয়েছিলো।

উল্লেখ্য ভাষাকে তার সুনামগঞ্জের পারিবারিক কবরস্থানে শায়িত করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস