মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

নিখোঁজ নার্সের বস্তাবন্দি লাশ উদ্ধার!

নিউজ ডেস্ক   |   মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৮৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিখোঁজ নার্সের বস্তাবন্দি লাশ উদ্ধার!

নিখোঁজের তিন দিন পর কুষ্টিয়ার কুমারখালীতে বিলকিস আক্তার (৪০) নামে এক নার্সের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিলকিস আক্তার কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী এবং হাসপাতাল মোড় এলাকায় ডক্টরস ল্যাব অ্যান্ড প্রাইভেট হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের ধারণা পরকীয়া প্রেমের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি তারা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর বাঁশের সাঁকো সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি মরদেহ দেখে স্থানীয়রা থানায় জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে খবর পেয়ে তার স্বামী রবিউল ইসলাম হাসপাতালে এসে মরদেহ শনাক্তসহ পরিচয় নিশ্চিত করেন।

তিনি আরও জানান, খুব ঠাসাঠাসি করে মরদেহটি বস্তাবন্দি করা হয়। কেউ যাতে ওই নারীকে শনাক্ত করতে না পারে সেজন্য দুর্বৃত্তরা নিহতের মুখ ঝলসে দেয়ার চেষ্টা করে। ওই নারীকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে কি না পুলিশ বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেনি।

নিহতের স্বামী রবিউল ইসলাম জানান, গত শনিবার দুপুর ২টার দিকে হাসপাতালের ডিউটি শেষ করে বাড়িতে ফিরে আসে বিলকিস। হঠাৎ মোবাইলে একটি ফোন আসার পর বিকেল ৫টার দিকে সে কাউকে কিছু না জানিয়ে হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরদিন পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

প্রায় ২৫ বছরের বিবাহিত জীবনে রবিউল ও বিলকিস দম্পতির কোনো সন্তান ছিল না বলে জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস