সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

নারী সদস্যকে ধর্ষণের হুমকি, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  |   মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৩৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারী সদস্যকে ধর্ষণের হুমকি, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০২২ সালের ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আব্দুল কাদের সিকদার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

প্রজ্ঞাপনে বলা হয়, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান গঠন না করা, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর, কাবিখা, এডিপি ১ শতাংশ এলজিএসপি এবং উন্নয়ন সহায়তা তহবিলের অর্থ ভুয়া প্রকল্প দেখিয়ে আত্মসাতের অভিযোগ আনা হয়।

এ ছাড়া মাসিক সভাসহ অন্যান্য সভা আহ্বান না করা, হোল্ডিং ট্যাক্স মওকুফকরণ, সংরক্ষিত নারী সদস্যকে চেয়ারম্যানের ভাতিজা খায়রুল ইসলামকে দিয়ে ফেসবুকে ধর্ষণের হুমকি দেওয়া সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার পরিষদ ওই নেতাকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার বলেন, সাময়িক বরখাস্তের চিঠির কথা জানতে পারলেও হাতে পাননি। পত্র পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস