বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

ত্রাণ ভর্তি নৌকা নিয়ে দুই চেয়ারম্যান!

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::   |   রবিবার, ০৫ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ৪৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ত্রাণ ভর্তি নৌকা নিয়ে দুই চেয়ারম্যান!

একদিকে মহামারি করোনা ভাইরাসের রেড জোনে সুনামগঞ্জের ছাতক উপজেলা অন্যদিকে আকস্মিক বন্যা আর ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এ এলাকার মানুষের জনজীবন।

সেই মুহুর্তে গত চার বছর ধরে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে নৌকায় দূর্গত এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছেন উপজেলার জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমেদ।
তারা দুইজনই পালন করছেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বায়িত্বও। দুই ইউনিয়ন ছাড়াও তাদের নেতৃত্বে পুরো উপজেলায় যুবলীগের নেতৃবৃন্দের মাধ্যমেও অসহায়দের মধ্যে ত্রাণ সামগ্রী পৌছনো হচ্ছে করোনা মহামারির শুরু থেকেই।
করোনার এই দুঃসময়ে অনেক ইউপি চেয়ারম্যান যেখানে অনেকটা আত্মগোপন করে আছেন সেখানে জনগণের পাশে দাঁড়িয়েছেন উক্ত দুই ইউপি চেয়ারম্যান।

উত্তর খুরমা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের জামাল আহমদ জানান, করোনার সংকটে দরিদ্র মানুষ কাজে যেতে পারছেন না। এর মধ্যে বন্যায় পানিবন্দী হয়ে ঘরের জমানো খাবারও ফুরিয়ে যাচ্ছে তাদের। এই দূর্যোগে কোথাও ত্রাণ বা সাহায্যের জন্যও বাহিরে যাওয়ার সুযোগ নেই তাদের। এই সময়ে উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান নৌকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের এসব অসহায়দের  খাদ্য সহায়তা দিচ্ছেন।
উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ জানান, করোনার দূর্যোগ ও আকস্মিক বন্যায় ইউনিয়নের প্রায় সকল গ্রাম প্লাবিত হয়েছে। তাই পানিবন্দী অসহায়  মানুষদের যাতে খাদ্য সংকটে না পড়তে হয় সেজন্য তিনি বাড়ি বাড়ি ত্রান সহায়তার এমন ব্যবস্থা করেন।
জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন জানান, ইউনিয়নের অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। অনেক গ্রামের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তাদেরকে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিতে তিনি প্রতিদিনই ত্রাণ নিয়ে একেকটি গ্রামে পৌঁছান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস