সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

ঢাকায় ৭ বছ‌রের শিশুধর্ষণকারী কলেজছাত্র হ‌বিগঞ্জে গ্রেফতার

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৮৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকায় ৭ বছ‌রের শিশুধর্ষণকারী কলেজছাত্র হ‌বিগঞ্জে গ্রেফতার

রাজধানীর সবুজবাগ-বাসাবো এলাকায় সাত বছরের শিশুধর্ষণকারী কলেজছাত্রকে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় তাকে গ্রেফতার করে র‍্যাব-৩ এর একটি দল।

র‌্যাব-৩ এর সূত্র জানায়, গ্রেফতারকৃত কলেজছাত্র সবুজবাগ-বাসাবো এলাকায় একটি সাবলেট বাসায় ভাড়া থাকতেন। গত ১৬ জানুয়ারি সকালে তার পাশের রুমে বসবাসকারী পরিবারের এক শিশুকে ফুঁসলিয়ে নিজের রুমে নিয়ে ধর্ষণ করেন।

ধর্ষণের বিষয়ে তাৎক্ষণিকভাবে শিশুটি পরিবারের কাছে কিছু বলেনি। ঘটনার তিনদিন পর শিশুটির মা বিষয়টি টের পান। তিনি এ ব‍্যাপারে শিশুটিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ঘটনার কথা স্বীকার করে।

এ ঘটনায় ২২ জানুয়ারি রাতে সবুজবাগ থানায় শিশুটির বাবা মামলা করেন এবং শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন।

এদিকে মামলার খবর পেয়ে ওই কলেজছাত্র হবিগঞ্জে পালিয়ে আসেন। এ বিষয়ে শিশুটির পরিবার র‌্যাব-৩ এর কাছে অভিযোগ করে। এর প্রেক্ষিতে র‌্যাব-৩ মোবাইল ট্র্যাকিংয়ে অবস্থান নিশ্চিত হয়ে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করে।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর এএসপি আবু জাফর মো. রহমত উল্লাহ। তিনি বলেন, শুক্রবার ঢাকায় এ ব্যাপারে র‌্যাব-৩ প্রেসব্রিফিং
করবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস