সোমবার ৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ঢাকার তৈরি নকল সয়াবিন তেল বিক্রি হচ্ছে সিলেটে

  |   রবিবার, ০২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকার তৈরি নকল সয়াবিন তেল বিক্রি হচ্ছে সিলেটে

নিউজ ডেস্ক:: রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় একটি ভোজ্যতেলের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২ এপ্রিল) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল বোতলজাত করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির সত্যতা পান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় কোনো কাগজপত্র দেখাতে পারেনি কারখানা সংশ্লিষ্টরা। ফলে কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান এবং সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে চার ধরনের ব্র্যান্ডের নামে সয়াবিন ও পাম ওয়েল তেল বাজারজাত করা হয় হতো। কোনোটিতেই বিএসটিআইয়ের লাইসেন্স নেই। তরু ও চেরী নামে পাম ওয়েল এবং দৃষ্টি ও ত্বীন নামে সয়াবিন তেল বোতলজাত করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হতো। যেসব মান ও দিকনির্দেশনা মেনে একটি তেলের কারখানা করার কথা তার কিছুই পাওয়া যায়নি।’

মো. আব্দুল জব্বার মণ্ডল আরও বলেন, ‘কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মালিককে কাগজপত্র নিয়ে আমাদের অফিসে হাজির হতে বলা হয়েছে। না হলে আমরা স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে আইনগত ব্যবস্থা নেব।’

এ সময় কারখানার কর্মচারীরা জানান, রাতের বেলা তারা এখানে তেল বোতলজাত করার কাজ করেন। কারখানা বৈধ না অবৈধ এ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। সিলেট, শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন জেলায় এই তেল বাজারজাত করা হয় বলে জানান তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস