বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

টিচার্স রুমে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি   |   শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৭৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টিচার্স রুমে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুছাত্রীকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (২২) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে নগরীর গাছা থানার পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে।

গ্রেফতার আনোয়ার হোসেন মহানগরীর ছয়দানা এলাকার আদর্শ শিশুকানন কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক। তিনি জেলা শহরের শরীফপুর খানবাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে।

মামলার বরাত দিয়ে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, গত শনিবার সকালে শিশুটি স্কুলে গেলে অভিযুক্ত আনোয়ার তাকে টিচার্স রুমে ডেকে নিয়ে মুখ চেপে ধর্ষণ করেন। শিশুটি স্কুলের এক শিক্ষিকাকে বিষয়টি জানালে তিনি অন্য কাউকে বলতে বারণ করে তাকে বাড়ি পাঠিয়ে দেন। বাসায় ফিরে শিশুটি প্রথমে কাউকে কিছু জানায়নি। পরে রক্তক্ষরণ হলে অভিভাবকরা তার ডেঙ্গু হয়েছে ভেবে চিকিৎসা দেন। এরপরও রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। পরে শিশুটি তার মাকে প্রকৃত ঘটনা খুলে বলে।

শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস