সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

জলবায়ূ পরিবর্তনে সৃষ্ট সমস্যা বৃক্ষ দিয়ে মোকাবেলা করতে হবে: পরিবেশমন্ত্রী

জুড়ী প্রতিনিধি   |   বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৬৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলবায়ূ পরিবর্তনে সৃষ্ট সমস্যা বৃক্ষ দিয়ে মোকাবেলা করতে হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, জলবায়ূ পরিবর্তনের ফলে সারাবিশ্বে সৃষ্ট সমস্যা বৃক্ষ দিয়েই মোকাবেলা করতে হব। স্কাউটরা সারা বিশ্বে সমাজ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখার পাশাপাশি একটি শৃঙ্খলিত জাতি গঠনে অবদান রাখছে। দেশ ও জাতির দুর্যোগময় মূহুর্তে নিজেদের জীবনবাজী রেখে স্কাউটরা ঝাঁপিয়ে পড়ে। স্কাউটের মধ্যমে যে প্রতিভা গড়ে উঠছে তা এগিয়ে নিতে হবে। বাংলাদেশে স্কাউট আন্দোলন এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ৩৫০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। প্রয়োজনে আরও দিবেন। দেশে ২১লক্ষ স্কাউট তৈরি করা হবে।

তিনি বলেন, জুড়ীতে স্কাউটরা দুই হাজার বৃক্ষ চারা রোপন করে আমার মন্ত্রণালয়ের কাজের অংশীদার হওয়ায় তাদের কাছে কৃতজ্ঞ। আমরা আগামী বছর সারাদেশে এক কোটি বৃক্ষ চারা রোপন করব। এ কাজেও স্কাউটরা অংশ  নিবে। প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশ গড়ার কাজে স্কাউটরা ভূমিকা রাখছে।

তিনি বুধবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলা আয়োজিত একদিনের সমাজ উন্নয়ন ক্যাম্প ও বৃক্ষ রোপন কমসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা স্কাউটস সভাপতি ও ইউএনও অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে এবং মাহবুবুল ইসলাম কাজল ও মামুনুর রশীদ সাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি নাজিয়া শিরিন, মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমদ বি.পি.এম (বার), মৌলভীবাজার সিভিল সার্জন শাহজাহান কবির চৌধুরী, বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার কাজী নাজমুল হক নাজু, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সম্পাদক মুহিউল ইসলাম মুমিত, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা স্কাউটসের সহ-সভাপতি মিছবাউর রহমান, সম্পাদক আব্দুল ওয়াহিদ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন, যুগ্ম আহবায়ক শফিক আহমদ, মাসুক আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন জুড়ী উপজেলা স্কাউটস কমিশনার ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।

বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের ট্রেজারার শ.ব.ম দানিয়ালের সার্বিক তত্বাবধানে ব্যতিক্রমধর্মী এ অনুষ্টানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের দুই হাজার কাব, স্কাউট ও রোবারদের সাথে নিয়ে দুই হাজার বৃক্ষ চারা রোপন করেন, বিভিন্ন প্রতিষ্টানে ১২টি ড্রাম সেট বিতরণ করেন এবং জুড়ী উপজেলা স্কাউটসকে এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।

উক্ত অনুষ্টানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের স্কাউট সদস্য ও স্কাউটস ইউনিট লিডাররা সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস