বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ, যুবক আটক

গোয়াইনঘাট প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ, যুবক আটক

গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে বখাটে এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম আব্দুল কাদির। সে উপজেলার লামাহাদারপার গ্রামের মরম আলীর ছেলে ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

বুধবার বিকেলে স্থানীয় এলাকাবাসী ওই যুবককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার রাতে গোয়াইনঘাট থানায় আব্দুল কাদিরের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৮, তাং-২৮/৮/১৯।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। সেই সঙ্গে ধর্ষিতা ওই স্কুুুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশের তত্বাবধানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত (২৬ আগস্ট) সোমবার দুপুরে লামা হাদারপাড় এলাকার পঞ্চম শ্রেণির এক ছাত্রী স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। স্কুলে গিয়ে সে দেখতে পায় তার ব্যবহৃত কলমটি হারিয়ে গেছে। ফলে হারিয়ে যাওয়া কলমটি খুঁজতে ওই শিক্ষার্থী পুনরায় স্কুল থেকে বাড়ির দিকে রওয়ানা দেয়। পথিমধ্যে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামী বখাটে আব্দুল কাদির স্কুল ছাত্রীটিকে একা পেয়ে জোরপূর্বক তুলে নিয়ে নিজের বাড়িতে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলেও ধর্ষক আব্দুল কাদির পালিয়ে যায়। বুধবার ধর্ষক আব্দুল কাদিরকে দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করেন। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিয়ে বখাটে আব্দুল কাদিরকে তাদের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষনের দায়ে এক বখাটেকে আটক করা হয়েছে। আটক ওই ধর্ষক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস