বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

গোলাপগঞ্জে স্বামীর ছুরির আঘাতে স্ত্রী খুন

গোলাপগঞ্জ প্রতিনিধি ::   |   সোমবার, ১১ মে ২০২০   |   প্রিন্ট   |   ৫৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোলাপগঞ্জে স্বামীর ছুরির আঘাতে স্ত্রী খুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছে পাষন্ড স্বামী। নিহতের নাম শিল্পী বেগম (৩৮)। দক্ষিণ বাঘা গ্রামের ইদ্রিশ আলীর মেয়ে। ঘটনার পর থেকে স্বামী এনাম উদ্দিন (৪৫) পলাতক রয়েছেন।

সোমবার (১১মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের মাঝের মহল্লা গ্রামে এ হত্যাকান্ড সংঘটিত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে এনাম উদ্দিন দ্বিতীয় বিবাহ করার অনুমতি দিতে স্ত্রী শিল্পী বেগমকে চাপ প্রয়োগ করছিল। সোমবার দুপুরে এ বিষয় নিয়ে এনাম উদ্দিন স্ত্রীর সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে এনাম তার স্ত্রী শিল্পী বেগমের গলায় ছুরি দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই শিল্লী বেগম নিহত হোন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান খুনের বিষয়টি নিশ্চিত করে সিলেটভিউকে জানান, প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে শিল্পী বেগমের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

এদিকে, পলাতক স্বামীকে গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস