সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কে হচ্ছেন রোহিতের যোগ্য উত্তরসূরি?

  |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কে হচ্ছেন রোহিতের যোগ্য উত্তরসূরি?

ভারতের টেস্ট ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আইপিএলের ব্যস্ত সূচির মধ্যেই রোহিত শর্মা ঘোষণা করেছেন, আর টেস্ট ক্রিকেটে দেখা যাবে না তাকে। ফলে আগামী মাসে ইংল্যান্ড সফরে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে ভারতীয় দল। এই অবস্থায় সবচেয়ে আলোচনায় রয়েছেন তরুণ ওপেনার শুবমান গিল।

দলের সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ আগে রোহিতের অনুপস্থিতিতে তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া সফরের দুটি ম্যাচ। তবে নেতৃত্বে দক্ষতা দেখালেও তার বারবার চোটে পড়া এবং শরীরের ওপর অতিরিক্ত চাপের আশঙ্কা তাকে পিছিয়ে দিচ্ছে সম্ভাব্য অধিনায়ক তালিকা থেকে। ভারতের সেরা ফাস্ট বোলার হিসেবে তাকে নিয়মিত বিশ্রাম দেওয়ার প্রয়োজন পড়বে, যা তাকে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে অনুপযুক্ত করে তুলছে।

এই প্রেক্ষাপটে এগিয়ে এসেছেন ২৫ বছর বয়সী শুবমান গিল। এখনও পর্যন্ত তিনি টেস্ট বা ওয়ানডেতে অধিনায়কত্ব না করলেও, গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছেন এবং আইপিএলে টানা দ্বিতীয়বার গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন। চলতি আসরে দল ও তিনি নিজে দুজনেই ভালো ফর্মে রয়েছেন।

গিলের টেস্ট পরিসংখ্যান এখনও অতটা উজ্জ্বল নয়- ৩২ ম্যাচে ৫টি সেঞ্চুরি, ৭টি ফিফটি, গড় ৩৫.০৫। তবে তার টেকনিক, ক্রিকেটবোধ ও ভবিষ্যতের নেতৃত্বগুণ বিবেচনায় তাকে ভারতের সম্ভাব্য দীর্ঘমেয়াদি টেস্ট অধিনায়ক ভাবা হচ্ছে। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের কথা মাথায় রেখেই ভারতের নীতিনির্ধারকেরা একজন স্থায়ী নেতা বেছে নিতে চান।

লোকেশ রাহুলের নামও বিকল্প হিসেবে শোনা যাচ্ছে, তবে বয়স (৩৩) ও টেস্টে ধারাবাহিকতা না থাকায় তিনি মূল দৌড়ে পিছিয়ে রয়েছেন।

সব মিলিয়ে, টেস্ট অধিনায়ক হিসেবে শুবমান গিলের নামটাই এখন ভারতীয় ক্রিকেটে সবচেয়ে আলোচিত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস