বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬ | ১৮ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

কুলাউড়া মডেল হাই স্কুল প্রতিষ্ঠায় মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া মডেল হাই স্কুল প্রতিষ্ঠায় মতবিনিময় অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলার দক্ষিন ছাতলগাঁও এলাকায় ‘কুলাউড়া মডেল হাই স্কুল’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু লক্ষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সর্বস্তরের জনতার উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব করিম মিন্টুর সভাপতিত্বে ও সদস্য এবাদুর রহমানের পরিচালনায় স্কুল প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময়ে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ও কর্মধা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক।

অন্যান্যের মধ্যে স্কুল প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সম্পাদক মইনুল ইসলাম শামীম, বিশিষ্ট সমাজসেবী মোতাহির আলম চৌধুরী, রাজানুর রহিম ইফতেখার, আব্দুল মোহিত, আব্দুস সহিদ, প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক সেলিম আহমদ, স্কুলের পরিচালক মন্ডলীর সদস্য সুয়েব আহমদ, সাদিকুর রহমান, আব্দুল জব্বার, বিশিষ্ট সমাজ সেবক জিল্লুর রহমান, সামসুদ্দিন বাহার, সুরমান আহমদ প্রমুখ।

সভায় নব-প্রতিষ্ঠিত স্কুলে ভর্তি কার্যক্রম শুরু ও নতুন বছরের ১ জানুয়ারী থেকে সরকারী বিধি-মোতাবেক ক্লাস কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস