রবিবার ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় একমাসের ভাড়া মওকুফ করতে মার্কেট মালিকদের আহবান

  |   বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৪১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় একমাসের ভাড়া মওকুফ করতে মার্কেট মালিকদের আহবান

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া: করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সারাদেশে চলছে কঠোর লকডাউন। লকডাউনে বন্ধ রয়েছে মার্কেট ও দোকানপাট। এমতাবস্থায় মানবিক কারণে চলতি মাসের (এপ্রিল) ভাড়া মওকুফ করতে কুলাউড়ায় মার্কেট মালিকদের আহবান জানিয়েছেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা।

বুধবার রাতে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই এক বিবৃতি দিয়ে বলেন, এপ্রিল মাসের শুরু থেকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক মাসব্যাপী লকডাউন চলছে।এমতাবস্থায় সারা বাংলাদেশের ন্যায় কুলাউড়া বাজারের ব্যবসায়ীরাও অর্থনৈতিক ভাবে চরম সংকটে রয়েছেন। দোকানপাট বন্ধ থাকলেও পরিবারের বাজার খরচ, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিল ও দোকানের মাসিক ভাড়া পরিশোধের জন্য হিমসিম খেতে হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের। তাই মানবিক দিক বিবেচনায় চলতি মাসের দোকান ভাড়া মওকুফ করার জন্য সকল মার্কেট ও দোকান মালিকদের প্রতি আহবান জানান।
এছাড়া অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত কুলাউড়া বাজারের সাধারণ ব্যবসায়ীদেরকে বিশেষ প্রণোদনার আওতায় এনে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান ব্যবসায়ী নেতৃবৃন্দরা।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস