মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত
Advertise with us

কুলাউড়া-রাজনগর সড়কে ব্রিজ ভেঙ্গে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক   |   বুধবার, ২৮ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া-রাজনগর সড়কে ব্রিজ ভেঙ্গে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ

মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলার বরমচাল-মুন্সিবাজার নতুন পাকা সড়কের একটি ব্রিজসহ সংযোগস্থল পুনর্নির্মাণ না করায় প্রায় তিন মাস ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুই উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলের কারণে এই ভাঙন দেখা দেয়। তিন মাস অতিবাহিত হলেও ব্রিজ নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি এলজিইডি। পরে স্থানীয়রা চাঁদা তুলে বিকল্প পথে যাতায়াতের জন্য একটি সাঁকো নির্মাণ করেছেন। এ পথে অনেক ঝুঁকি নিয়ে মানুষ রাস্তা পার হচ্ছেন।

স্থানীয় খাসিয়া পুঞ্জির বাসিন্দা মজনু সুয়ের বলেন, “অনেকদিন যাবৎ ব্রিজটির অবস্থা জরাজীর্ণ ছিল। তিন মাস আগে পুরোপুরি ধসে পড়েছে। রোগী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অনেক কষ্ট করে চলাফেরা করছে।”

বরমচাল সাবেক ইউপি চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান বলেন, “ব্রিজটি তিন মাস ধরে ভেঙে পড়ে রয়েছে। এ কারণে যাতায়াতের সমস্যা হচ্ছে।”

কুলাউড়া এলজিইডির প্রকৌশলী ও রাজনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মু. ইশতিয়াক হাসান বলেন, “সরেজমিন ব্রিজ পরিদর্শন করেছি। এরই মধ্যে ওই ব্রিজের মাটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ব্রিজের ডিজাইনও করা হয়েছে। প্রস্তাবনা অনুমোদন হলে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে খুব শিগগিরিই কাজ শুরু হবে।”

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস