রবিবার ২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

২৪ ঘন্টা ডিউটি বাতিল চেয়ে রেলওয়ের কর্মচারীদের আল্টিমেটাম

  |   মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৭১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৪ ঘন্টা ডিউটি বাতিল চেয়ে রেলওয়ের কর্মচারীদের আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ রেলেওয়ের ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীদের সুবিধা বিহীন ২৪ ঘন্টা ডিউটি বাতিল চেয়ে আল্টিমেটাম প্রদান করেছে বাংলাদেশ রেলওয়ে সংকেত অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ রেলওয়েতে সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের মাঠ পর্যায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা দিনে ২৪ঘন্টা, সপ্তাহে ৭ দিন, বছরে ৩৬৫ দিন কোন প্রকার অতিরিক্ত সুযোগ সুবিধা ব্যতীত ডিউটি করে চলেছে। এর প্রতিবাদে রীট ৭৮৯৩/২০১০ দায়ের করলে গত১০/৩/২০১৪ তারিখে এমন কর্ম ব্যবস্থাকে অবৈধ অনৈতিক ও মানবাধিকার পরিপন্থী বলে রায় দেন আদালত।
উক্ত রায়ের প্রতি সংক্ষুব্ধ হয়ে ১০/২/২০১৭ তারিখে রেলওয়ের তৎকালীন ডিজি আপিল ৭১৭/৫ দায়ের করলে তা খারিজ করে দেয় আদালত। এভাবে রিভিউ ৮০/১৮ খারিজ হয়।

পরবর্তীতে কন্টেম্ট সংকেত অ্যাসোসিয়েশনের সভাপতি ভুক্তভোগীদের পক্ষে প্রভাস কুমার মল্লিক ৯/২০১৮ দায়ের করলে গত ০১/১২/২০২০ তারিখে রেলওয়ের ডিজি এফিডেবিট করে জানান যে সংশ্লিষ্টদের কন্টিনিউয়াস ক্যাটাগরীর সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে গত ১৫/১০/২০২০ তারিখ থেকে। কিন্তু কন্টেম্ট বাদী প্রভাস কুমার মল্লিক দাবী করেন যে তারা আজও দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন বছরে ৩৬৫ দিন পুর্বের মত ডিউটি করে চলেছে।

এ মতাবস্থায় রেলওয়ের ডিজি কে আগামী ৩১/১২/২০২০ তারিখের মধ্যে সকল সুবিধা ভোগের সুযোগ দিতে আহ্বান করে নতুবা ১/১/২০২১ তারিখ থেকে তারা কন্টিনিউয়াস ক্যাটাগরীর অন্যান্য কর্মচারীর মতো সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ডিউটি করে সপ্তাহে দুই দিন সাপ্তাহিক ছুটি পালনসহ অন্যান্য গেজেটেড ছুটি ভোগ করবে। এই মর্মে ০৭/১২/২০২০ তারিখ সোমবার একটি আল্টিমেটাম পত্র রেলওয়ের ডিজি বরাবরে জমা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে সংকেত অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাস কুমার মল্লিক। যাহার অনুলিপি প্রেরণ করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের পুর্ব পশ্চিম দুটি বিভাগের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশল বরাবরে। বিজ্ঞপ্তি

  
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস