শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

২৩ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল শুরু

  |   রবিবার, ০৮ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৮০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৩ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ২৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল হয়েছে।

এর আগে শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশন এলাকায় একটি তেলবাহী ওয়াগান ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম রেলপথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে শ্রীমঙ্গলে ট্রেন দুর্ঘটনার কারণে সিলেট রেলওয়ে স্টেশন থেকে, জয়ন্তিকা, উদয়ন, পারাবত, পাহাড়িকা ও উপবন ছেড়ে যায়নি। এছাড়া ঢাকা থেকে আরও দুটি ট্রেন সিলেট আসার কথা ছিলো। এর মধ্যে পারাবত ও উদয়ন ঢাকায় এবং উপবন চট্টগ্রামে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেন দুর্ঘটনার কারণে ওই ট্রেনগুলোর যাত্রা বাতিল হওয়ায় দুর্ভোগে পড়েন সিলেটের ট্রেনযাত্রীরা।

অন্যদিকে ট্রেন দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক খলিলুর রহমান বলেন, সকাল ১০ টা ১৫ মিনিটে পাহাড়িকা সিলেট ছেড়ে গেছে। আর সকাল ১১ টা ১৫ তে জয়ন্তিকা সিলেট স্টেশন ছেড়ে যায়।

এর আগে দুর্ঘটনার কারণে যেসব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে তাদের টিকিটের টাকা ফেরত দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস