মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

হাকালুকি হাওরে বৃক্ষনিধন: ঘটনাস্থল পরিদর্শনে পরিবেশ অধিদপ্তরের পরিচালক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি   |   রবিবার, ২৭ জুন ২০২১   |   প্রিন্ট   |   ৪৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাকালুকি হাওরে বৃক্ষনিধন: ঘটনাস্থল পরিদর্শনে পরিবেশ অধিদপ্তরের পরিচালক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:: বাঁধ নির্মাণের নামে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রতিবেশগত সংকটাপন্ন হাকালুকি হাওরের মালাম বিলের দক্ষিণ-পূর্ব পাশের খাসজমি থেকে জলজ বৃক্ষ নিধনের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

শনিবার (২৬ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি মালাম বিল এলাকায় ইজারাদার কর্তৃক অবৈধভাবে নির্মিত বাঁধ ও নির্বিচারে হিজল, করচ, বরুণসহ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছ কেটে ফেলার স্থান ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে বিকেলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে কোন কী কী গাছ কাটা হয়েছে, এগুলো দেখেছি। পরিবেশের যে ক্ষতি হয়েছে তা কীভাবে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়, তার একটা পরিমাপ করলাম। এতে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা যাবে। পরিবেশের ক্ষতির সঙ্গে জড়িত যেই হোক প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. বদরুল হুদা, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, তালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, বর্ণি ইউনিয়ন পরিষদের ভরপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন ও হাকালুকি জাগরণী ইসিএ ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসের শেষ দিকে প্রতিবেশগত সংকটাপন্ন হাকালুকি হাওরের মালাম বিলের দক্ষিণ-পূর্ব পাশের খাসজমির হিজল-খরচ-বরুণণসহ নানা প্রজাতি এবং প্রাকৃতিকভাবে জন্মানো প্রায় ২০ হাজার জলজ গাছ কেটে অবৈধ বাঁধ নির্মাণ করে জলমহালের লোকজন। এ ঘটনায় গত ২১ জুন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের পরিদর্শক নজরুল ইসলাম জলজ বৃক্ষ নিধনে সম্পৃক্ত ৭ ব্যক্তির নাম উল্লেখ ও আরো ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে পরিবেশ সংরক্ষণ আইন এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালায় বড়লেখা থানায় মামলা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস