শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

সিলেট-আখাউড়া রেলপথ মিটার গেজ থেকে নতুন করে ডুয়েল গেজ লাইন করা হবে: রেল মন্ত্রী

  |   বুধবার, ২৬ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১০৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট-আখাউড়া রেলপথ মিটার গেজ থেকে নতুন করে ডুয়েল গেজ লাইন করা হবে: রেল মন্ত্রী

১৬ হাজার কোটি টাকা ব্যয়ে সিলেট থেকে আখাউড়া পর্যন্ত ১৩৫ কিলোমিটার নতুন রেলপথ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি। তিনি বলেন- সিলেট-আখাউড়া রেলপথ বর্তমানে মিটারগেজ লাইন আছে। এটি তুলে ফেলে নতুন করে ডুয়েল গেজ লাইন করা হবে।

বুধবার (২৬ জুন) দুপুরে কুলাউড়া বরমচালে ট্রেন দূর্ঘটাস্থল পরিদর্শন শেষে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কথা উল্লেখ করে বলেন, এই দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোন ত্রæুটি বা গাফিলতি হয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রমাণ হলে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনা হবে।

এসময় রেলমন্ত্রী দুর্ঘটনার নিহতদের পরিবারের সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দেন। এছাড়া দুর্ঘটনার পর যারা বিভিন্নভাবে সহযোগীতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মন্ত্রী।

সংক্ষিপ্ত আলোচনা সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেন, বরমচালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ১ লাখ এবং আহতদের ১০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন। দুর্ঘটনার নিহতদের পরিবারের সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দেন। এছাড়া দুর্ঘটনার পর যারা বিভিন্নভাবে সহযোগীতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মন্ত্রী।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল আহমেদ। সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমনা ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেণু’র যৌথ পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, ঠিকানা গ্রæপের চেয়ারম্যান সাবেক এমপি এম এম শাহিন, কুলাউড়া উপজেলা পরিষদেরচেয়ারম্যান সফি আহমদ সলমান, সাবেকচেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগনেতা অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউপিচেয়ারম্যান প্রভাষক মমদুদহোসেন প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস