বুধবার ২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

সিলেটে অতিভারি বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে অতিভারি বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সিলেটে আবারও টিলা ধ্বসের শঙ্কা দেখা দিয়েছে। সিলেট বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা বর্ষণের কারণে বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে অধিদপ্তর। একই সময়ে দেশের আরও তিন বিভাগেও ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য জারি করা ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

এ অবস্থায় সিলেট বিভাগের টিলা ও পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। অতিভারি বৃষ্টির কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খন্ড ও সংলগ্ন উড়িষ্যা এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য তৈরি হয়েছে।

সিলেটে ঝুঁকি নিয়ে টিলার পাদদেশে বসবাস করেন কয়েক হাজার মানুষ। এ সংখ্যা প্রায় ১০ হাজার। সিলেট নগর, সদর, গোলাপগঞ্জ, বিয়ানীবাজারসহ কয়েকটি উপজেলার টিলাগুলোতে এমন ঝুঁকিপূর্ণ বসবাস করতে দেখা যায়।

প্রতিবছরই বর্ষা মৌসুমে সিলেটে টিলা ধ্বসে হতাহতের ঘটনা ঘটে। তবে দরিদ্র এই মানুষজনকে পুনর্বাসনের তেমন উদ্যোগ নেই। যদিও ২০১২ সালে সিলেটের পাহাড় টিলা সংরক্ষণে উচ্চ আদালতের এক রায়ে টিলার উপর ও পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করা দরিদ্র জনগোষ্ঠিকে পুণবার্সনের নির্দেশনা দেয়া হয়।

সবশেষ ২০২৪ সালের জুনে সিলেট নগরের মেজরটিলা এলাকার চামলিবাগে একটি টিলা ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের তিন সদস্য নিহত হন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস