সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতি না পেয়েই চলে গেলেন জয়গুন নাহার খানম জামায়াতের বাধায় কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
Advertise with us

শেখ হাসিনার প্রশংসায় রানি মুখার্জি, আসছেন বাংলাদেশে

নিউজ ডেস্ক   |   রবিবার, ১৩ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৬৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনার প্রশংসায় রানি মুখার্জি, আসছেন বাংলাদেশে

সম্প্রতি ভারত সফর করে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের সঙ্গে বেশকিছু চুক্তিতে অংশ নেন তিনি। কিছু নতুন প্রকল্পেরও উদ্যোগ নেয়া হয়।

প্রধানমন্ত্রীর এ সফর নানা কারণে সাম্প্রতিক রাজনীতিতে অনেক আলোচনার জন্ম দিয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিত্ব ও দিল্লিতে দেয়া তার ভাষণে মুগ্ধ হয়েছেন ভারতের অভিনেত্রী রানি মুখার্জি। সেখানে শেখ হাসিনার হিন্দি বলার দক্ষতা দেখেও তিনি মুগ্ধ।

সেই মুগ্ধতা প্রকাশ করে নিজের ফেসবুক পেজে কয়েকটি পোস্টও দিয়েছেন তিনি। সেখানে শেখ হাসিনাকে ‘মা’ বলেও সম্বোধন করেন। প্রশংসা করেন তার শক্তিশালী নেতৃত্বের। সেই সঙ্গে বাংলাদেশের উন্নয়নকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা এশিয়ার গ্রেট লিডার হয়ে উঠছেন।’

নিশ্চিত হওয়া না গেলেও তার পোস্টগুলোর চেকইন ধারণা দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতে সঙ্গে ছিলেন রানি মুখার্জি। তিনি যশরাজ ফিল্মসের প্রতিনিধি হিসেবে এ রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নেন।

তিনি পোস্টে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের জন্য শুভকামনা জানান। পাশাপাশি বলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের মাধ্যমে দুই দেশের সংস্কৃতি বিনিময়ে ভূমিকা রাখতে তিনি প্রস্তুত বলে জনান। শিগগিরই একটি টিম নিয়ে তিনি বাংলাদেশে আসারও ইঙ্গিত দিয়েছেন।

যশরাজ ফিল্মস বাংলাদেশের সিনেমা ও শোবিজে কাজ করতে আগ্রহী। এরই মধ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশকে মাথায় রেখে ‘যশরাজ ফিল্মস বাংলাদেশ’ নামে একটি শাখাও চালু করেছে। শিগগিরই হয়তো ঢাকায় শুরু হবে তাদের অফিশিয়াল কার্যক্রম।
সৌজন্যে : জাগোনিউজ২৪

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস