সোমবার ২৭ জুলাই, ২০২৬ | ১২ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

শীতের শুরুতেই লেপ,তোষক তৈরীতে ব্যস্ত কারিগররা

  |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৪৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শীতের শুরুতেই লেপ,তোষক তৈরীতে ব্যস্ত কারিগররা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:: শীতের আমেজ আসতে না আসতেই লেপতোষক তৈরীতে ধুুম পড়েছে । এবার মধ্য হেমন্তে শীতের আগেই ক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে লেপতোষকের দোকানে। মৌলভীবাজারসহ বিভিন্ন হাটবাজারে তুলা দিয়ে লেপ বানানোর মজুরির পাশাপাশি বেড়েছে তুলা ও কাপড়ের দাম। এ সব লেপ–তোষকের দোকানে দিন দিন বেড়েই চলছে ক্রেতাদের ভিড়।

এ দিকে লেপতোষেকর পাশাপাশি শীতবস্ত্র বিক্রির দোকানে ভিড় ও কেনাকাটা জমে উঠতে শুরু করেছে। এলাকার বিভিন্ন হাটবাজার ঘুরে একাধিক লেপতোষক ও শীতবস্ত্র দোকান মালিকদের সাথে আলাপ কালে তারা জানান, গত বছরের তুলনায় এবার প্রত্যেক জিনিসের দাম বেশি। কথা হয় মৌলভীবাজার জেলা কুলাউড়ার বিশিষ্ট লেপতোষক ব্যবসায়ী রফিকুল ইসলাম সাথে। তিনি জানান, শিমুল তুলা প্রতি কেজি গত বছর ছিল ২০০ টাকা এবার তা ৩০০ টাকা, সাধারণ তুলার দাম প্রতি কেজিতে ৫–১০ টাকা বৃদ্ধি পেয়েছে। সে ক্ষেত্রে শ্রেণি ভেদে প্রতি কেজি ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লেপের কাপড় গত বছরের তুলনায় প্রতি গজে ১০–১৫টাকা বৃদ্ধি পেয়েছে। গত বছর যে কাপড় গজ প্রতি বিক্রি হতো ৩৫ টাকা এবার তা ৪৫ টাকা, ৫৫ টাকার গজের কাপড় ৬৫–৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও আরও বেশি দামের কাপড়ও আছে। যা ক্রেতাদের সামথ্যের উপর নির্ভরশীল। অপর দিকে লেপতোষক তৈরির মজুরিও বৃদ্ধি পেয়েছে। গত বছর প্রতিটি লেপতোষকের তৈরির মজুরি ছিল ১৮০–২০০ টাকা, এবছর তা ২৫০–৩০০ টাকা। সব মিলে লেপতোষক ক্রেতাদের প্রতি পিচে ২০০–২৫০ টাকা বেশি দিতে হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস