মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us
বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মৌলভীবাজারে টিফিনের টাকায় সবুজ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে টিফিনের টাকায় সবুজ কর্মসূচি

মৌলভীবাজারে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে টিফিনের টাকায় সবুজ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) লাল সবুজ উন্নয়ন সংঘ, মৌলভীবাজার শাখার উদ্যোগে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের জাকান্দি গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় স্থানীয় বাসিন্দা ও শিশুদের মাঝে প্রায় ৪০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে এলাকায় নিম ও আম গাছের চারা রোপণ করা হয়।। এছাড়া জাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোপণের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের কাছে ৪০টি চারা হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়নের অপরিহার্যতা তুলে ধরা হয়। সভায় বক্তব্য দেন গ্রামের প্রবীণ শিক্ষক, স্থানীয় মসজিদের ইমাম এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিনিধিরা। তারা বলেন, বেশি বেশি বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক হাম্মাদ নূর-ই সাদী, অর্থ সম্পাদক তানজিন হোসেন, অনুষ্ঠান ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেদুয়ান আহমদ এবং সদস্য প্রীতম ও মুগ্ধ।

উল্লেখ্য। সংগঠনটির সকল সদস্য বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। তারা তাদের টিফিন থেকে টাকা জমিয়ে মাদক প্রতিরোধ, পথ শিশুদের জন্য কাজ করেন। আজ পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা আন্তরিকভাবে স্বাগত জানান এবং আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস