শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

বিয়ানীবাজারে চাচী পরকীয়া: প্রেমিকের হাতে নির্মমভাবে খুন হয়েছে ৩ বছরের শিশু

সিলেট অফিস ::   |   সোমবার, ০৮ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৫৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিয়ানীবাজারে চাচী পরকীয়া: প্রেমিকের হাতে নির্মমভাবে খুন হয়েছে ৩ বছরের শিশু

সিলেটের বিয়ানীবাজারে আপন চাচী ও তার পরকীয়া প্রেমিকের হাতে নির্মমভাবে খুন হয়েছে ৩ বছরের বয়সী শিশু সাহেল আহমদ সোহেল। চাচীর অনৈতিক সম্পর্ক দেখে ফেলার অপরাধে খুনের শিকার হয় শিশুটি।

এর আগে রোববার সকালে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজানা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাহেল আহমদ সাহেল একই এলাকার খছরু মিয়ার ছেলে।

পুলিশ ঘটনায় জড়িত থাকার দায়ে ঘাতক চাচী সুরমা বেগম (৩৮) ও তার পরকীয়া প্রেমিক নাহিদুল ইসলাম (২৬) কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় চাচী ও তার পরকীয়া প্রেমিক শিশু সায়েলকে খুনের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সুরমা বেগম খছরু মিয়ার সহোদর রুনু মিয়ার স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিক নাহিদুল ইসলাম উপজেলার চারখাই ইউনিয়নের মধুরচক এলাকার কামাল মিয়ার ছেলে হলেও সে উত্তর আকাখাজানায় তার মামার বাড়িতে বসবাস করতো।

গ্রেপ্তারকৃত আসামিরা পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানায়, রোববার সকাল ৬টার দিকে ভিকটিম সায়েল ও তার ভাই আরিফ আম কুড়ানোর জন্য চাচী সুরমা বেগমের বসতঘরের সামনে যায়। আম কুড়ানো শেষে সে চাচীর বসতঘরের ভিতরে প্রবেশ করলে নাহিদুল ও সুরমা বেগমের অনৈতিক মেলামেশা দেখে চিৎকার শুরু করে। তখন নাহিদুলের নির্দেশে চাচী সুরমা বেগম গাছের ডাল দিয়ে ওই শিশুর মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে মাঠিতে লুটিয়ে পড়ে। তখন চাচী ও তার প্রেমিক ওই শিশুর নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধ করে গোসলখানায় থাকা একটি প্লাস্টিকের পানির ড্রামে ঢুকিয়ে কম্বল দিয়ে ঢেকে রাখে।

থানা পুলিশ জানায়, এ ঘটনার পর দিনভর সায়েলকে বিভিন্ন জায়গায় খোঁজা হলেও কোথাও তাকে পাওয়া যায়নি। মসজিদের মাইকেও তার খোঁজে প্রচারণা চালানো হয়। এ সময় চাচী সুরমা বেগম তার বসতঘরের দরজা-জানালা বন্ধ রাখাসহ রহস্যজনক আচরণ করতে থাকেন। এতে নিহত শিশুর পিতাসহ এলাকার লোকজনের সন্দেহ হলে তারা চাচীর বসতঘরে প্রবেশ করে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে রাত ৮টার দিকে সুরমা বেগমের গোসলখানায় রাখা পানির ড্রামের ভিতর কম্বল দিয়ে মোড়ানো শিশু সায়েলের নিথর দেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহত সায়েলের পিতা খসরু মিয়া বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর কর জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি। তিনি বলেন, শিশুর পিতা মামলা দায়েরের পর আমরা ঘটনাস্থল থেকে আটক নাহিদুল ইসলাম ও সুরমা বেগমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস