সোমবার ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
Advertise with us

নিয়মে এলো শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পার্কিং ব্যবস্থা

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৪৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিয়মে এলো শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পার্কিং ব্যবস্থা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলওয়ে স্টেশনের সামনে যত্রতত্র পার্কিং করে রাখা রাখা গাড়ীগুলোকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ৷

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামানের নেতৃত্বে রেলওয়ে স্টেশন চত্বরে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনব্যাপি অভিযান পরিচালনা করা হয় ৷ এ সময় শ্রীমঙ্গল থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের পুলিশরা সেখানে অভিযান পরিচালনা করেন ৷

অভিযান পরিচালনাকালে যত্রতত্র পার্কিং করে রাখা গাড়ীগুলোকে পার্কিং এর জন্য নির্ধারিত জায়গায় গাড়ী পার্কিং করতে চালকদেরকে নির্দেশ দেয়া হয় এবং সেইমত সেখানে গাড়ীগুলোর রাখার ব্যবস্থাও করেন তারা৷ এছাড়া গাড়ীগুলো স্টেশন চত্বরে ঢোকা ও বেরুনোর জন্য দুটি পথ নির্ধারন করে দেন ৷

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান বলেন, পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা হয় শ্রীমঙ্গলের পর্যটনের সমস্যা এ সম্ভবনার বিষয় নিয়ে ৷ সেই সভায় অনেক বক্তা স্টেশন চত্বরে যত্রতত্র পার্কিং নিয়ে অভিযোগ ওঠালে পুলিশ সুপার মহোদয় আমাদের নির্দেশ দেন বিষয়টি সুরাহা করার ৷ সেই নির্দেশ পাওয়ার ২৪ ঘন্টার ভেতর আমরা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পার্কিং ব্যবস্থা কে একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে পেরেছি ৷

অভিযানের আগের ছবি

শ্রীমঙ্গল শোভাবর্ধন পরিষদের সদস্য সচিব তাপস দাশ বলেন, একদিনের ভেতর স্টেশনের পার্কিং এর সমস্যার সমাধান করায় আমরা পুলিশ বিভাগকে ধন্যবাদ জানাতে চাই, আগে পর্যটকরা স্টেশনে নেমেই যত্রতত্র পার্কিং করে রাখা গাড়ীগুলোর জন্য বিপাকে পড়তেন, পুলিশের গৃহীত ব্যবস্থার কারনে এই সমস্যাটার স্থায়ী একটা সমাধান হলো৷

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন দিয়ে নিয়মিত চলাচলকারী একাধিক যাত্রী জানান, পূর্বের অবস্থা ছিলে ভয়াবহ রকমের খারাপ, আগে স্টেশনের বাইরে পা দিলেই রিক্সা সিএনজির জ্যাম থাকতো পুলিশের আজকের অভিযান পর থেকে সবকিছু একটা নিয়মের মধ্যে এসেছে স্টেশনের চত্বরটাও এখন সুন্দর দেখাচ্ছে ৷

এদিকে বুধবার (২৮ আগস্ট) বিকেলে পর্যটন সেবা সংস্থা ও ট্যুর গাইড কমিউনিটির আয়োজনে পর্যটন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাদের আবেদনের প্রেক্ষিতে মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ শ্রীমঙ্গল থানাকে এ ব্যাপারে এ্যাকশন নেয়ার নির্দেশ দেন আর সেই নির্দেশের ২৪ ঘন্টা পেরুনোর আগেই পুলিশি এ্যাকশনে স্টেশনের পার্কিং ব্যবস্থায় শৃংঙ্খলা ফেরানো হয়েছে ৷

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস