মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুলাউড়া জাতীয় পার্টির মানববন্ধন

  |   বুধবার, ২৩ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ৪২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুলাউড়া জাতীয় পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুলাউড়া উপজেলা জাতীয় পার্টি।বুধবার (২৩ মার্চ) সকালে শহরের চৌমুহনীস্থ এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতি চলছে। সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। গরীব অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মানুষেরা খুবই মানবেতর জীবনযাপন করছে। আওয়ামী লীগ সরকার এখন আর জনগণের কথা চিন্তা করে না। তারা নিজেদের দুর্নীতি-দুঃশাসন আর অর্থ উপার্জনে ব্যস্ত রয়েছে।

আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ তেল, গ্যাস এবং বিদ্যুতের দাম কমাতে হবে না হলে এদেশের আপামর জনতাকে সাথে নিয়ে জাতীয় পার্টি কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

মানববন্ধনে কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আজির মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ মালিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন খান।

এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির  সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিক আহমদ, প্রচার সম্পাদক আশিকুল ইসলাম মঞ্জু প্রমুখ।

প্রায় ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধন শেষে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে কুলাউড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস