শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

দিলু রোডে অগ্নিকাণ্ড, ছেলের পর না ফেরার দেশে মা

ঢাকা প্রতিনিধি   |   রবিবার, ০১ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৬৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দিলু রোডে অগ্নিকাণ্ড, ছেলের পর না ফেরার দেশে মা

রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডের পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু রুশদির মৃত্যুর তিন দিন পর তার মা জান্নাতুল ফেরদৌসীও (৩৮) না ফেরার দেশে চলে গেলেন।

রোববার (১ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যান তিনি।

গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের দিন একেএম রুশদি মারা যায়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হলো।

এদিকে অগ্নিকাণ্ডে দগ্ধ রুশদির বাবা শহিদুল কিরমানী রনির (৪৫) অবস্থাও গুরুতর। পোড়া শরীর নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তিনি।

বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, জান্নাতের শরীরের ৯৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। দেহের ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে এখনও হাসপাতালে রয়েছেন জান্নাতের স্বামী শহিদুল কিরমানী রনি ।

শহীদুল কিরমানী রনি পুলিশ প্লাজায় ‘ভিআইভিপি এস্টেট ম্যানেজমেন্ট’ নামে একটি কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার। আর তার স্ত্রী জান্নাত বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অর্থ বিভাগে চাকরি করেন। তাদের বাড়ি নরসিংদীর শিবপুরের ইটনায়।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় দিলু রোডে ওই ভবনের গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর শিশু রুশদিসহ তিনজনের লাশ উদ্ধার করেছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস