সোমবার ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সার্ভিসেস’র উদ্বোধন চাঁদপুরে আখ চাষে আগ্রহ বাড়ছে, আধুনিক জাত ও জৈব সার ব্যবহারের পরামর্শ ত্রিপুরা পল্লীতে ভাঙন: দুই বছরেও নেই সংস্কারের উদ্যোগ সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস
Advertise with us

টিফিনের টাকায় উপহার পেয়ে উচ্ছ্বসিত সুবিধাবঞ্চিত শিশুরা

  |   শনিবার, ৩০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৪২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টিফিনের টাকায় উপহার পেয়ে উচ্ছ্বসিত সুবিধাবঞ্চিত শিশুরা

লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে শ্রীমঙ্গল রেল স্টেশনের পাশে শাপলাবাগ এলাকায় টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে ৩০ আগস্ট শনিবার।
গত মে মাসে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মাদক বিরোধী ও দেশপ্রেমে জাগ্রত হতে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে। সে অনুষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী সচেতন হন। নবম শ্রেণির সোহান ও তার কয়েকজন বন্ধু সেই অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে তারা টিফিনের টাকা জমানো শুরু করেন। সেই টাকায় শ্রীমঙ্গল রেল স্টেশনের শাপলাবাগ এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষা উপকরণ উপহার দেন।

শিক্ষার্থীদের খাতা কলম বিতরণে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্য ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হোসেন আহমদ সোহান, জালাল ওমর প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্য সোহান বলেন, খবরটি ছোট হলেও এটি দারুণ আনন্দের। যেখানে বর্তমান সময়ের তরুণরা মাদকাসক্ত, মোবাইল ফোনে আসক্ত হচ্ছে সেখানে তারা টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের শিক্ষা উপকরণ দিয়ে পাশে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেন, গত তিন মাস টিফিনের টাকা থেকে অল্প অল্প জমিয়ে আজ সুবিধাবঞ্চিত শিশুদের খাতা, কলম, চকলেট কিনে দিয়েছি। তারা উপহার পেয়ে খুব খুশি হয়েছে। শিশুদের আনন্দ আমাদের আরো ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আমার সকল বন্ধুদের ধন্যবাদ জানাই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস