মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

ছাতকে বাড়ছে অপসাংবাদিকদের দৌরাত্ম দীর্ঘদিন সিন্ডিকেট করে চালাচ্ছে চোরাচালান ও চাঁদাবাজি

  |   শুক্রবার, ২৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৩৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাতকে বাড়ছে অপসাংবাদিকদের দৌরাত্ম দীর্ঘদিন সিন্ডিকেট করে চালাচ্ছে চোরাচালান ও চাঁদাবাজি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় সাংবাদিক পরিচয়ে সক্রিয় হয়ে উটছে একটা অসাধু চক্র। মানুষের চরিত্র হনন, সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি, ছাতক উপজেলার সরকারি বিভিন্ন অফিসে গিয়ে কর্মকর্তাদের সাথে খারাপ ব্যবহার, চাঁদা দাবি করা, বিভিন্ন কাজের দালালি করা, সারাদিন উপজেলার বিভিন্ন অফিসে বসে থাকা, গভীর রাতে থানায় আসা-যাওয়া, মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিবে বলে টাকা আদায়, মাদক ও বুঙ্গা (চোরাচালান) ব্যবসায় জড়িত থেকে নানা অপরাধ করে বেড়াচ্ছে সংঘবদ্ধ একটি সাংবাদিক নামধারী অপরাধ চক্র।

এই অপরাধ চক্রের মূল হোতা সাংবাদিক নামধারী চাঁদাবাজ আনোয়ার হোসেন রনি ও শ্রমিকলীগ নেতা ট্রাক ড্রাইভার খালেদ মিয়া। সাংবাদিক নামধারী চাঁদাবাজ আনোয়ার হোসেন রনি ২০১৮ সালে ট্রাফিক পুলিশের করা চাঁদাবাজি মামলায় জেল খাটে। তখন পুলিশের সাথে খারাপ আচরণ ও বড় অংকের চাঁদা দাবি করায় প্রকাশ্যে মার খায় পুলিশের হাতে এবং কয়েক মাস বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকেন। জেল থেকে বের হওয়ার কিছুদিন পরে সে আস্তে আস্তে আরো বেশি হিংস্র হয়ে উটে। উপজেলা প্রত্যেকটা অফিস থেকে মাসিক চাদা আদায় করে। চাঁদা না দিলে পত্রিকায় নিউজ করার হুমকি দেয়। অনেকেই ঝামেলা এড়াতে টাকা দেন। নিউজের ভয়ভীতি দেখিয়ে উপজেলা ১০/১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করেছে। তার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। উপজেলার বিভিন্ন প্রজেক্ট পি আই সি সহ সে তার লোক দের নামে নিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এইরকম অনেক অভিযোগ প্রতিবেদকের কাছে আছে। রনির আচরণ অত্যন্ত খারাপ, সরকারি কর্মচারীদের হুমকি ধামকি দিয়ে কথা বলে এমন একাধিক ভিডিও প্রতিবেদকের কাছে আছে।

পিআইও মাহবুবের কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন রনি খালেদের এই সিন্ডিকেট। উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার কাছে প্রতি মাসে ১ লক্ষ টাকা চাদা দাবি করেন সাংবাদিক রনি ও খালেদ। চাঁদা না দেওয়ার কারণে এ কর্মকর্তার বিরুদ্ধে নিউজ করেছে এ চক্র। । ঘুষ না দেওয়ায় পি আই ও মাহবুবের বিরুদ্ধে উঠে পড়ে লাগেন রনি ও সংঘবদ্ধ এই অপরাধ চক্র।

ছাতক উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক সাংবাদিক নামধারী মদখোর বুঙ্গা ব্যবসায়ী খালেদ মিয়া বাড়ি কুমিল্লায়। খালেদ এবং তার পিতা, স্ত্রী, শালীর বিরুদ্ধে রয়েছে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ। হাসনাবাদ এলাকা সহ তার একাধিক ঘনিষ্ঠজন পরিচয় গোপন রেখে এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেন। সে আগে ছিল টুকাই তারপর গাড়ীর হেলপারি করে ড্রাইভার হয়।

ছাতক মাইক্রো স্ট্যান্ডে দীর্ঘদিন ড্রাইভারি করে, আওয়ামীলীগের আমলে বিএনপি জামাত নেতৃবৃন্দকে গ্রেফতার করার জন্য পুলিশের সোর্স হিসেবে কাজ করত। ভুইফোড় পেইজ পোর্টালের পরিচয় দিয়ে নিজেকে অনেক বড় সাংবাদিক দাবি করে। সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা খালেদ নিজেকে সবার কাছে এইচএসসি পাস দাবী করে। ছাতক উপজেলার মূল ধারার সাংবাদিক এদের কর্মকান্ডে বিব্রত। সাধারণ মানুষ বুঝতে পারছেনা কারা সাংবাদিক কারা অপসাংবাদিক।

এ বিষয়ে উপজেলা বিএনপির একাধিক সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা হয় তারা বলেন এই দুই নামধারী সাংবাদিকদের কারণে সাধারণ মানুষ জিম্মি। মাসিক সমন্বয় সভায় ছাতকের এক ইউপি চেয়ারম্যান রনির বিরুদ্ধে ইউএনও বরাবর মৌখিক অভিযোগ করেন। ##

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস