মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

চুনারুঘাটে বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুনারুঘাটে বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ খ্রি: সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হওয়ায় কালিশীরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মতিউর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাতে হবিগঞ্জের চুনাারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের হাজী মফিজ উল্লাহ কমিউনিটি সেন্টারে শহীদ মাওলানা আলাউদ্দিন আখঞ্জী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ সংবর্ধনা প্রদান করা হয়। অধ্যক্ষ কুতুব উদ্দিন আখনজীর সভাপতিত্বে ও আজিজুল হক নাসিরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম বদরুল, গেড়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমগীর, দক্ষিণ কালিশিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন দেব রায়, কালিশিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এসএমসির সভাপতি মুজিবুর রহমান, শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক, রাজার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালেহ আখনজী, ছাত্রদল নেতা নবিউর রহমান অপূর্ব, সহকারী শিক্ষক মাসুক মিয়া, হায়দার আলী, অপুর্ব পাল, স্থানীয় মুরুব্বি আঃ আউয়াল ময়না, হায়দর আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ মাওলানা আলাউদ্দিন আখঞ্জী ফাউন্ডেশনের পরিচালক জসিম উদ্দিন আখঞ্জী হারুন।

এতে উপস্থিত ছিলেন, স্থানীয় মুরুব্বি আঃ জব্বার, আঃ রহমান, ফজল আখনজী সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা শিক্ষক মতিউর রহমানকে অভিনন্দন ও ভুয়সী প্রশংসা করা হয়। তার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।

এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা দেওয়ায় ফাউন্ডেশনের পরিচালক জসিম উদ্দিন আখঞ্জী হারুন-কে শুভেচ্ছা স্মারক তুলে দেন গোছাপাড়া গ্রামের কৃতি সন্তান ও কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন।

উল্লেখ্য, চুনারুঘাট উপজেলার কালিশীরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মতিউর রহমান “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক”-২০২৬ উপলক্ষে গত (৪ জুন) সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। ২০১৮ ইং সালে তিনি চুনারুঘাট উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস