রবিবার ২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

করোনায় নিঃশ্ব কুলাউড়া বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা!

  |   মঙ্গলবার, ২৯ জুন ২০২১   |   প্রিন্ট   |   ৬১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করোনায় নিঃশ্ব কুলাউড়া বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা!

ডেস্ক রিপোর্ট:: করোনার কারণে গত বছরের অর্থনৈতিক ক্ষতির ধাক্কা সামলে ওঠার আগেই নতুন লকডাউন!  মহামারি করোনায় নিঃশ্ব হয়ে পরছেন কুলাউড়া বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা। লকডাউনে দোকান বন্ধ রেখে ব্যাংক খোলা। ব্যাংক লোনের কিস্তি পরিশোধে ব্যাংক কর্মকর্তা বাড়িতে গিয়ে চাপ সৃষ্ঠি করছে। আর বিভিন্ন এনজিও কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে কিস্তির জন্য চাপ প্রয়োগ করছে। যেন ‘মরার উপর খাড়ার ঘা’। একদিকে ঋণের কিস্তির চাপ অন্যদিকে পরিবারের বরনপোষন। অনেকে আবার লোনের কিস্তি দিতে এনেছেন চড়া সুদে টাকা। মাসে মাসে গুণতে হচ্ছে সুদের টাকাও।সব মিলিয়ে নিঃশ্ব হয়ে পরছেন কুলাউড়া বাজারের অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ীরা। করোনার প্রভাবে সরকারের  লকডাউন যেমন দুঃশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে তাঁদের পরিবারে। দিনমুজুর গরীবেরা হাত পেতে খেতে পারলেও মধ্যবিত্তদের কোন রকম খেয়ে বাঁচাও এখন দায় হয়ে পরেছে।

অনেক ব্যবসায়ীরা মনে করছেন এভাবে চলতে থাকলে করোনায় নয় পাওনাদের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হবে। তাই দ্রুত সহয শর্তে সরকারের পক্ষ থেকে ব্যাংক লোন বা প্রনোদনা দেয়ার জোর দাবী করেন ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীরা।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কুলাউড়া বাজারের এক ফার্ণিচার ব্যবসায়ী জানান, বাজারের ব্যবসা মন্দাভাব অনেক আগে থেকেই। কোন রকম ব্যাংক ঋণ নিয়ে চলছিলাম। গেল বছরের করোনার কারণে ব্যবসার পুঁজি কমে এসেছে। এতে করে পরিবারের ৩বেলা ভাত ঝুটাতে হিমসিম খেতে হচ্ছে। ব্যাংক ঋণের কিস্তির চাপে কিছুদিন আগে বউয়ের গহণা বিক্রি করে কিছুটা স্বস্তি পেয়েছি। ফের লকডাউন ঘোষণা করছে সরকার। কি করবো বুঝে উঠতে পারছি না।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক অন্য আরেক ব্যবসায়ী বলেন, করোনায় মারা গেলেও শান্তি পেতাম। ব্যাংক লোনের কিস্তি দিতে গিয়ে সুদে টাকা আনতে হয়েছে। এখন পরিবার কে ভাত খাওয়াবো? নাকি ব্যাংক লোনের কিস্তি দিবো? না সুদ পরিশোধ করবো? একের পর এক ঢিলেঢালা লকডাউন। আমরা কোথায় যাবো।আর এদিকে শুধু টিভি চ্যানেলে দেখি সরকারি প্রনোদনা দিচ্ছেন হাজার হাজার কোটি টাকা। আবার সহয শর্তে লোন। বাস্তবে কি পাচ্ছি আমরা? ক্ষুদ্র ব্যবসায়ীদের খবর কে রাখে? এভাবে চলতে থাকলে মরা ছাড়া আর কোন পথ থাকবে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস